Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল, সেই সব ফাইল খুলে নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে গ্রেফতারি। সেই তালিকায় এবার জুড়ল কলকাতা পুরসভার দুই কাউন্সিলরের (councilors) নাম। সেইসঙ্গে গ্রেফতার হলেন মহিষাদলের (Mahishadal) প্রাক্তন তৃণমূল বিধায়ক।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (councilor) মহেশ কুমার শর্মা। গত বছর তাঁর বিরুদ্ধে তোলাবাজির (extortion) অভিযোগ দায়ের হয়েছিল বড়বাজার থানায়। প্রতারণা ও জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগে বুধবার রাতে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)।

অন্যদিকে, এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কলকাতার (Kolkata Corporation) আরও এক কাউন্সিলর (councilor) - বিশ্বজিৎ মণ্ডল। কলকাতা কর্পোরেশনের ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। বেশ কয়েক বছর ধরে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ছিল। অভিযোগকারী মহিলার দাবি, পথে হেনস্থা করার পাশাপাশি মারধরও করা হয় তাঁকে। রিজেন্ট পার্ক থানায় তিনি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়।

বাদ পড়েননি প্রাক্তন বিধায়কও। মহিষাদলের প্রাক্তন বিধায়ক তিলক চক্রবর্তীকে গ্রেফতার করে মহিষাদল পুলিশ। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। তাঁর বিরুদ্ধে ৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad