Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
উৎসবের মরশুমের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের পরেই দাম বাড়ল জেট ফুয়েলের! চিন্তায় বিমান যাত্রীরা

উৎসবের মরশুমের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের পরেই দাম বাড়ল জেট ফুয়েলের! চিন্তায় বিমান যাত্রীরা

উৎসবের মরশুম শুরু হতেই পকেটে টান পড়তে চলেছে উচ্চবিত্তদের। বাড়ল জেট ফুয়েলের (Jet Fuel Prices Hike) দাম। এর জেরে যথারীতি বাড়তে চলেছেন বিমানের টিকিটের মূল্যও। বাণিজ্যিক গ্যাস থেকে শুরু করে জেট ফুয়েলের দাম বাড়ায় অর্থাৎ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেরই চিন্তার ভাঁজ পড়েছে কপালে।

দেশীয় বিমান সংস্থাগুলির জন্য এভিয়েশন টারবাইন ফুয়েল-এর দাম ৫.৪৬ শতাংশ বা প্রতি লিটারে ৬.২৮ টাকায় বাড়ানো হয়েছে। এর ফলে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১১৫ টাকা থেকে বেড়ে ১২১.২৮ টাকা হয়েছে। পরপর দ্বিতীয় মাসে জেট ফুয়েলের দাম বাড়ল। জুলাইয়ে দাম বাড়লেও বিমান সংস্থাগুলি ভাড়া বাড়ায়নি। কিন্তু এবার তারা ভাড়া বাড়াতে একপ্রকার বাধ্য হচ্ছে।

আরও পড়ুন:দেশে যখন উগ্র হিন্দুত্ববাদ প্রচার করে বিজেপি, তখন কোথায় থাকে সঙ্ঘ!

বিমানের জ্বালানির দাম বাড়ার কারণে বিমান সংস্থাগুলির মোট পরিচালন খরচ ৩৫ থেকে ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে টিকিটের দামে। খুব শীঘ্রই বিমান সংস্থাগুলি আনুষ্ঠানিকভাবে ভাড়া বাড়ানোর কথা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা চাপবে।

তবে বিমান সংস্থাগুলি সাধারণত পুরো মূল্যবৃদ্ধির বোঝা সরাসরি যাত্রীদের উপর চাপিয়ে দেয় না। বিমানভাড়া নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের চাহিদা, প্রতিযোগিতা, রুটে আসনসংখ্যা এবং বুকিংয়ের প্রবণতা-সহ একাধিক বিষয় বিবেচনা করা হয়।

আরও পড়ুন:তীর্থযাত্রার পথে হরিয়ানায় এক্সপ্রেসওয়েতে ট্রাক-ভ্যান সংঘর্ষে মৃত ৬

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার সময়েই এভিয়েশন টারবাইন ফুয়েল-এর (Jet Fuel Prices Hike) এই মূল্যবৃদ্ধি হয়েছে। আজ তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে ফের আমেরিকা ও ইরানের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল উৎপাদনকারী অঞ্চলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৯১ আমেরিকান ডলারে পৌঁছেছে। সব মিলিয়ে, মুদ্রাস্ফীতির এই সমস্যা সাধারণ ভারতীয়দের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad