Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
যাদবপুরে ফের রাতের অন্ধকারে মোছা হল দেওয়ার লিখন! সৃষ্টি নয়া উত্তেজনা

যাদবপুরে ফের রাতের অন্ধকারে মোছা হল দেওয়ার লিখন! সৃষ্টি নয়া উত্তেজনা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে দেওয়ার লিখন এবং গ্রাফিটি সাদা রঙে ঢেকে দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। একবার দেওয়াল লেখা হচ্ছে আর একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari) নির্দেশে তার মুছে দিতে সাদা রঙ ব্যবহার করা হচ্ছে।

এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পুনরায় সেই সমস্ত দেওয়ালে স্লোগান ও কার্ল মার্ক্সের উক্তি ফিরিয়ে আনেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা (Members of Left-wing student organizations)।

তারপর মঙ্গলবার গভীর রাতে দ্বিতীয়বারের জন্য আবারও ক্যাম্পাসে ঢুকে দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ আনলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।

অভিযোগ, ৪ নম্বর গেট দিয়ে কলকাতা পুলিশ এবং পুরসভার কর্মী পরিচয় দিয়ে বেশ কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করছেন। কেন ঢুকেছে একথা ছাত্ররা জিজ্ঞাসা করলছ তাঁরা জানান, বিশ্ববিদ্যালয়ের দেওয়াল হোয়াইট ওয়াশ (Whitewash) বা সাদা রঙ করতেই তাঁদের সেখানে আসা এবং তাঁদের নিরাপত্তার স্বার্থেই পুলিশ গাইড হিসেবে এসেছে। ক্যাম্পাসের দেওয়ালে সোমবার পুনরায় লেখা কার্ল মার্ক্সের (Karl Marx) বিখ্যাত উক্তিসহ অন্যান্য স্লোগান আবারও সাদা রঙের প্রলেপে ঝাপসা ও অস্পষ্ট করে দেওয়া হয়েছে। এই নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad