Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
যুব ও আইটি শাখা থেকে পাঁচ নতুন মুখপাত্র তৃণমূলে, রণকৌশল শেখালেন মমতা-ডেরেকরা

যুব ও আইটি শাখা থেকে পাঁচ নতুন মুখপাত্র তৃণমূলে, রণকৌশল শেখালেন মমতা-ডেরেকরা

ভিজ্ঞদের পাশাপাশি দলের কথা তুলে ধরতে এ বার নবীন প্রজন্মের উপরেই বাড়তি ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। ছাত্র, যুব, মহিলা ও আইটি শাখা থেকে তুলে এনে পাঁচ তরুণ মুখকে মুখপাত্রের দায়িত্ব দিল ঘাসফুল শিবির। নতুন এই দায়িত্ব পেয়েছেন উপাসনা চৌধুরী, অর্ণব বন্দ্যোপাধ্যায়, প্রিয়ঙ্কা অধিকারী, ময়না বন্দ্যোপাধ্যায় এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।

নবনিযুক্ত মুখপাত্রদের রাজনৈতিক ময়দানে আত্মবিশ্বাসের সঙ্গে যুক্তিনির্ভর সওয়াল করার পাঠ দিতে এ দিন বিশেষ কর্মশালার আয়োজনও করে দল।

দলীয় সূত্রে জানা গিয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত মুখপাত্রদের নিয়ে আয়োজিত এই বিশেষ বৈঠকে স্বয়ং উপস্থিত ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নীতি ও অবস্থান স্পষ্ট ভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ দিশানির্দেশ দেন তিনি। বিরোধীদের নানা আক্রমণ বা প্রশ্নের মুখে কী ভাবে ভয়হীন ও সংযত থেকে দলের বক্তব্য জোরালো ভাবে প্রতিষ্ঠা করতে হবে, সেই বিষয়ে নবাগতদের পরামর্শ দেন দলনেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এ দিন দলের প্রবীণ সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনও দীর্ঘক্ষণ ক্লাস নেন এই তরুণ নেতাদের। গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কৌশল, বিভিন্ন রাজনৈতিক বিতর্ক সামলানো এবং সাম্প্রতিক ঘটনাবলীর তথ্যভিত্তিক উপস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ওই পর্বে। রাজনৈতিক মহলের মতে, জাতীয় ও রাজ্য রাজনীতির সংঘাতের আবহে দলের প্রচার ও যুক্তির ভিত শক্ত করতে নতুন প্রজন্মের উদ্যমকে কাজে লাগাতেই তৃণমূলের এই পদক্ষেপ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad