সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে চিন্তায় কেন্দ্র। ইরানের ভারতীয় দূতাবাসের (Indian Embassy Evacuation Advisory) তরফে জারি বিশেষ নির্দেশিকা।
নির্দেশিকায় বলা হয়েছে, "বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা দ্রুত ইরান ছাড়ুন।
কোন পথে ইরান ছাড়বেন, তা বিস্তারিত জানতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। দূতাবাসের পরামর্শ ছাড়া কোনও আন্তর্জাতিক সীমান্তের দিকে এগোনোর চেষ্টা করবেন না।' যে কোনও সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়। একইসঙ্গে দূতাবাসের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। সেগুলি হল - +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯। অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!
ভারতীয় সময় অনুযায়ী বূধবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন ট্রাম্প। আগামী দু'সপ্তাহ আমেরিকা-ইরানে কোনও রকম সামরিক অভিযান চালাবে না বলে প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে বৈঠকে বসবে ইরান ও আমেরিকা।
-
-
-
-
-
-
-
-

