বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra) একটি ভিডিও টুইট করেছেন যেটিতে সম্প্রতি আয়োজিত কংগ্রেসের (Congress) এক জনসভার মঞ্চ থেকে আজান দিতে শোনা যাচ্ছে। কিন্তু ওই ভিডিওটির একটি বড় সংস্করণে দেখা যায় যে, ওই জনসভায় সব ধর্মের প্রার্থনাই স্থান পেয়েছিল।
ভিডিওটি এই দাবি সমেত ভাইরাল হয়েছে যে, প্রিয়ঙ্কা গাঁধী বঢরা ও কংগ্রেস পার্টি মুসলমানদের খুশি করার জন্য আজানের ব্যবস্থা করেন।
ভিডিওর একটি সেটের মধ্যে একটি ভিডিওতে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা ও অন্যান্য কংগ্রেস কর্মকর্তাদের মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ও পেছনে শোনা যায় আজানের ধ্বনি। অন্য একটি ভিডিওতে একজন সাংবাদিককে কিছু লোকের সঙ্গে কথা বলতে শোনা যায়, যাঁরা ওই জনসভায় আজান সম্পর্কে তাঁদের অসন্তোষ ব্যক্ত করছেন।
আরও পড়ুন:রাজনাথ সিংহের দাবি মতো, গাঁধী কি সাভারকারকে ক্ষমা পত্র পাঠাতে বলেন?
১০ অক্টোবর, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বারাণসীতে আয়োজিত কিষাণ ন্যায় র্যালিতে ভাষণ দেন। ওই র্যালির একটি কাটছাঁট-করা ভিডিও এখন এক মিথ্যে দাবি সমেত ভাইরাল হয়েছে।
ভারতীয় জনতা পার্টির নেতা সম্বিত পাত্র ওই ভিডিও সেটটি টুইট করেন। এবং মন্তব্য করেন, "১৪ অক্টোবর, প্রিয়ঙ্কা বঢরা ও কংগ্রেস পার্টি এটা করেন খুশি করার জন্য,,."
নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও পাত্র ভিডিওটি শেয়ার করেন।
একই ক্যাপশন সমেত, ভিডিওটি একধিক টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে।
হিন্দিতে একই দাবি করে ভিডিওটি ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।

