Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অবশেষে যুদ্ধবিরতি ইজরায়েল-হিজবুল্লার! এবার সহজ হবে আমেরিকা-ইরান শান্তিচুক্তি?

অবশেষে যুদ্ধবিরতি ইজরায়েল-হিজবুল্লার! এবার সহজ হবে আমেরিকা-ইরান শান্তিচুক্তি?

CALCUTTA news 3 days ago

মেরিকার পর এবার যুদ্ধবিরতির পথে ইজরায়েলও! ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। শুক্রবার বিকেলে (স্থানীয় সময়) দুই যুদ্ধবিধস্থ দেশের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর হয়েছে বলে দাবি সূত্রের। এই বিষয়ে এক মার্কিন কর্তা জানিয়েছেন, 'হিজবুল্লা এবং ইজরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।'

সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্যেও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যার জেরে হরমুজ সংক্রান্ত জটিলতাও কেটেছে। অন্যদিকে লেবাননে যুদ্ধ অব্যাহত রাখার ব্যাপারে অনড় ছিলেন ইজরায়েল প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়েছিলেন, লেবানন থেকে এখনই সেনা প্রত্যাহার করা হবে না। যার ফলে আমেরিকা-ইরান নিয়ে উদ্বেগ কাটলেও, লেবানন নিয়ে শঙ্কার মেঘ ছিল। এমতাবস্থায় আচমকাই ইরান সমর্থিত হিজবুল্লার গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ইজরায়েল।

প্রসঙ্গত, দিনকয়েক আগে ইরান-আমেরিকার মধ্যে শান্তি ফেরাতে মউ স্বাক্ষরিত হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা। কিন্তু সেই চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল মধ্যপ্রাচ্যের সমস্ত এলাকা থেকে সামরিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করতে হবে। ইজরায়েল-হিজবোল্লার যুদ্ধবিরতিও এই শান্তিচুক্তির জন্য আবশ্যিক। সূত্রের খবর, মউ সই করার পরেই ইরানের তরফ থেকে যোগাযোগ করা হয় হিজবোল্লার সঙ্গে। তেহরান জানিয়ে দেয়, ইজরায়েলের সঙ্গে সংঘর্ষবিরতি না হলে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। সম্ভবত সেই কারণেই লেবাননের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল।

আমেরিকার পর এবার যুদ্ধবিরতির পথে ইজরায়েলও! ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। শুক্রবার বিকেলে (স্থানীয় সময়) দুই যুদ্ধবিধস্থ দেশের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর হয়েছে বলে দাবি সূত্রের। এই বিষয়ে এক মার্কিন কর্তা জানিয়েছেন, 'হিজবুল্লা এবং ইজরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।'

সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্যেও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যার জেরে হরমুজ সংক্রান্ত জটিলতাও কেটেছে। অন্যদিকে লেবাননে যুদ্ধ অব্যাহত রাখার ব্যাপারে অনড় ছিলেন ইজরায়েল প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়েছিলেন, লেবানন থেকে এখনই সেনা প্রত্যাহার করা হবে না। যার ফলে আমেরিকা-ইরান নিয়ে উদ্বেগ কাটলেও, লেবানন নিয়ে শঙ্কার মেঘ ছিল। এমতাবস্থায় আচমকাই ইরান সমর্থিত হিজবুল্লার গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ইজরায়েল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News