Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও অনিয়ম! নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির

অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও অনিয়ম! নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির

Calcutta News 4 months ago

ডায়মন্ড হারবারে কথিত সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে বিতর্ক আরও তীব্র হলো। জোড়া এফআইআরের পর এবার সেবাশ্রয় প্রকল্পে ওষুধ সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে নতুন করে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)।

সোমবার সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় তিনি একটি লিখিত অভিযোগ জমা দেন।

এই মামলায় অন্যতম মূল অভিযুক্ত করা হয়েছে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে, যিনি ভোটের ফল প্রকাশের পর থেকেই পুলিশের চোখে 'পলাতক'। এছাড়া ক্যাম্প ও কর্মী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অয়ন ঘোষ দস্তিদার, স্থানীয় প্রভাবশালী নেতা জাহাঙ্গীর খান, শামিম আহমেদ মোল্লা, গৌতম অধিকারী, মেহবুব গায়েন, দিলীপ মণ্ডলদের নামও রয়েছে তালিকায়।

অভিজিৎ দাসের অভিযোগ, গত ১০ জুন সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরা মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেন। তাঁর দাবি, পুলিশ ঘটনাস্থল থেকে ওষুধের নমুনা সংগ্রহ করলেও এ বিষয়ে কোনও মামলা রুজু করা হয়নি। বিজেপি নেতার আরও অভিযোগ, সেবাশ্রয় প্রকল্পে ওষুধ ক্রয় ও ব্যবস্থাপনা নিয়ে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে। উদ্ধার হওয়া ওষুধের উৎস ও ব্যবহার নিয়ে নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত তথ্য সামনে আসবে বলেও তিনি দাবি করেন।

যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশও তদন্ত বা মামলা রুজু সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সোমবার সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় তিনি একটি লিখিত অভিযোগ জমা দেন। এই মামলায় অন্যতম মূল অভিযুক্ত করা হয়েছে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে, যিনি ভোটের ফল প্রকাশের পর থেকেই পুলিশের চোখে 'পলাতক'। এছাড়া ক্যাম্প ও কর্মী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অয়ন ঘোষ দস্তিদার, স্থানীয় প্রভাবশালী নেতা জাহাঙ্গীর খান, শামিম আহমেদ মোল্লা, গৌতম অধিকারী, মেহবুব গায়েন, দিলীপ মণ্ডলদের নামও রয়েছে তালিকায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News