Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বারাসত-শিয়ালদহ এসি লোকাল চালু, সময়সূচি ঘোষণা পূর্ব রেলের

বারাসত-শিয়ালদহ এসি লোকাল চালু, সময়সূচি ঘোষণা পূর্ব রেলের

CALCUTTA news 1 week ago

বারাসত-শিয়ালদহ এসি লোকাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরা। উদ্বোধন অনুষ্ঠানে মতুয়া মহাসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিল। বারাসত থেকে এসি লোকাল চালু হতেই বসিরহাট লাইনে এসি লোকাল চালুর দাবি উঠল যাত্রীদের তরফ থেকে।

রানাঘাট বনগাঁ-শিহালদহ এসি লোকালের পর জেলা সদর বারাসত থেকে এসি লোকাল চালু হল। প্রতিদিন এই এসি ট্রেন চলবে শিহালদহ থেকে বারাসত, সময় সকাল ১০ টা ৩৩ মিনিটে এবং বারাসত থেকে ছাড়বে ১১ টা ২৯ মিনিটে। আগের এসি লোকালের মত এক্ষেত্রেও সব স্টেশনে দাঁড়াবে না। বারাসাত ছেড়ে দাঁড়াবে মধ্যমগ্রাম, তারপর বিরাটি, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন, বিধাননগর এসং শিহালদহ স্টেশনে। প্রথমদিনে এসি লোকালে যাত্রী সংখ্যা যথেষ্ট ছিল।

পাশাপাশি দত্তপুকুর লোকাল সকালে যে ট্রেনটি ছাড়ত সেই ট্রেনটি বনগাঁ পর্যন্ত করে দেওয়া হয়েছে। সেই জায়গায় একটি এসি ট্রেন চালু হলে সুবিধা হয় বলে দাবি করে যাত্রীরা। অন্যদিকে বসিরহাট লাইনের যাত্রীরাও এইদিন বারাসাতে এসে এসি লোকাল ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। সেই সকল যাত্রীর দাবি, রেলের কাছে অনুরোধ, এসি লোকাল যেন হাসনাবাদ থেকেও চালু করা হয়। কারণ হাসনাবাদ লাইনেও যাত্রী সংখ্যাও কম নয়।

বিজেপি নেতৃত্বের দাবি, ডবল ইঞ্জিনের সরকার চলছে, বারাসত থেকে এসি লোকাল চালু হল। এরপর হাসনাবাদ থেকেও এসি ট্রেন চালু হবে।

বারাসত-শিয়ালদহ এসি লোকাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরা। উদ্বোধন অনুষ্ঠানে মতুয়া মহাসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিল। বারাসত থেকে এসি লোকাল চালু হতেই বসিরহাট লাইনে এসি লোকাল চালুর দাবি উঠল যাত্রীদের তরফ থেকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News