Dailyhunt
ভবানীপুরে শাহ-শুভেন্দুর রোড শোয়ে অশান্তি, কমিশনের নির্দেশে সাসপেন্ড কলকাতা পুলিসের ৪ আধিকারিক

ভবানীপুরে শাহ-শুভেন্দুর রোড শোয়ে অশান্তি, কমিশনের নির্দেশে সাসপেন্ড কলকাতা পুলিসের ৪ আধিকারিক

CALCUTTA news 1 week ago

শ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর। সম্প্রতি ১৫৯-ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী ও অমিত শাহের রোড-শো ঘিরে উত্তেজনা তৈরি হয়। মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার আগে কালীঘাট চত্বরে বাধার মুখে পড়েন শুভেন্দু। এবার সেই ঘটনায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় কলকাতা পুলিসের চারজন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, যে চারজন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন- কলকাতা পুলিসের ডিসি (২) সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়। এই চারজনের বিরুদ্ধেই দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

জানা যাচ্ছে, গতকাল, শুক্রবার ওই চারজন আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সিইও দফতরের তরফে একটি চিঠি পাঠান কোয়েছিল কমিশনে। শনিবার সিইও দফতরের সেই প্রস্তাবে সায় দিয়ে কমিশন চারজনকে নিলম্বিত করার আদেশ দেয়। আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ১১টার মধ্যে এই নির্দেশ কার্যকর করে রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি যে পদ গুলো খালি হল, দ্রুত সেই পদে নতুন আধিকারিক নিয়োগ করার জন্যেও নির্দেশ দিয়েছে কমিশন। সেই সূত্রে রাজ্য সরকারকে অবিলম্বে নামের তালিকা পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করেন। কিন্তু তার আগে কালীঘাট চত্বরে শাহের রোড-শো ঘিরে চরম বিশৃঙ্খল তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই এই প্রশাসনিক রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে একাধিক মহল।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর। সম্প্রতি ১৫৯-ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী ও অমিত শাহের রোড-শো ঘিরে উত্তেজনা তৈরি হয়। মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার আগে কালীঘাট চত্বরে বাধার মুখে পড়েন শুভেন্দু। এবার সেই ঘটনায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় কলকাতা পুলিসের চারজন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News