Dailyhunt
ভবানীপুরের এজেন্টদের 'লাস্ট মিনিট রিভিশন', রবি সন্ধ্যায় কালীঘাটে বৈঠক মমতার

ভবানীপুরের এজেন্টদের 'লাস্ট মিনিট রিভিশন', রবি সন্ধ্যায় কালীঘাটে বৈঠক মমতার

CALCUTTA news 1 week ago

ভোটগণনার আগে চরমে পৌছেছে তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের স্ট্রং-রুম সংঘাত। তৃণমূলের সব কাউন্টিং এজেন্টকে নিয়ে শনিবারই ভার্চুয়াল বৈঠক সেরেছেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 'সেকেন্ড-ইন-কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার ফের তৃণমূল সুপ্রিমোর নিজের কেন্দ্র ভবানীপুরের গণনা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে শেষবার বোঝাতে বৈঠকে বসছেন মমতা।

কালীঘাটের বাড়িতে সন্ধ্যায় এই বৈঠক।

শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দলের কর্মীদের উদ্দেশে মমতা-অভিষেক জানিয়েছেন, শেয়ার মার্কেট চাঙ্গা করতেই এক্সিট পোলকে এগিয়ে রাখছে বিজেপি। তাঁদের দাবি, এর আগে ২০২১ এবং ২০২৪ সালেও এই একই পন্থা অবলম্বন করেছিল তারা। সূত্রের আরও দাবি, এদিন বৈঠকের শুরুতেই দলের সমস্ত কর্মীদের অভিনন্দন জানান মমতা। পাশাপাশি দলের কর্মীদরে উপর কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার নিয়েও সরব হন তিনি। যারা অত্যাচার সহ্য করে লড়ে গিয়েছেন, তাঁদের পুরস্কৃত করা হবেও বলেও আশ্বাস দেন তিনি। প্রায় একই সুরে অভিষেক অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখাতে চেয়েছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলা ও শিশুদের মারধর এবং হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

তৃণমূল সূত্রে আরও খবর, আগামী ৪ তারিখ ভোট গণনার প্রস্তুতি নিয়েও একগুচ্ছ পরামর্শ দিয়েছেন মমতা-অভিষেক। কাউন্টিং এজেন্টদের অভয়বাণী দিয়ে মমতার বার্তা, 'আপনারা জিতবেন। চিন্তা করবেন না। ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন। সঙ্গে ডায়েরি রাখবেন, ইভিএম খোলার সঙ্গে সঙ্গে নোট করবেন। আর দুর্বল হলে তৃণমূল করার দরকার নেই।' পাশাপাশি কর্মীদের ডায়েট নিয়েও সতর্কবার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায়, 'কাউন্টিং এজেন্টরা হালকা খাবার খাবেন। বাইরের জল নেবেন না, বাড়ির জল নেবেন। পান, বিড়ি, সিগারেট ওইদিন বা আগেরদিন কেউ নেবেন না।'

ভোটগণনার আগে চরমে পৌছেছে তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের স্ট্রং-রুম সংঘাত। তৃণমূলের সব কাউন্টিং এজেন্টকে নিয়ে শনিবারই ভার্চুয়াল বৈঠক সেরেছেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 'সেকেন্ড-ইন-কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার ফের তৃণমূল সুপ্রিমোর নিজের কেন্দ্র ভবানীপুরের গণনা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে শেষবার বোঝাতে বৈঠকে বসছেন মমতা। কালীঘাটের বাড়িতে সন্ধ্যায় এই বৈঠক।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News