Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে নামাঙ্কিত হবে কলকাতার মেট্রো স্টেশন! কণ্ঠশিল্পীর জন্মদিনে বড় প্রস্তাব মন্ত্রী অগ্নিমিত্রার

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে নামাঙ্কিত হবে কলকাতার মেট্রো স্টেশন! কণ্ঠশিল্পীর জন্মদিনে বড় প্রস্তাব মন্ত্রী অগ্নিমিত্রার

CALCUTTA news 2 days ago

বার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে নামাঙ্কিত হবে কলকাতার মেট্রো স্টেশন। আজ, মঙ্গলবার প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পীর জন্মদিনে এই গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রকাশ্যে এনেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন বীরেন্দ্রকৃষ্ণর জন্মদিনে তাঁর শ্যামবাজারের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানান অগ্নিমিত্রা।

কথা বলেন পরিবারের লোকজনের সঙ্গে। সেখানে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে মন্ত্রী প্রস্তাব দিয়ে জানান, বীরেন্দ্রকৃষ্ণর বাড়িটি 'হেরিটেজ' ঘোষণা করা হবে এবং বাড়ির নিকটবর্তী শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে নামাঙ্কিত হবে।

৪ আগস্ট বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন। এর আগে এই বিশেষ দিনটিকে সেভাবে কোনও সরকারের তরফে পালন করা হয়নি। কিন্তু মাস দুই হল রাজ্যে সরকার বদলেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বাংলার শিল্প-সংস্কৃতি চর্চায় বাড়তি উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে এদিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা। দেখা করেন বীরেন্দ্রকৃষ্ণের পুত্রবধূ সুস্মিতা ভদ্রের সঙ্গে।

প্রসঙ্গত, কলকাতা মেট্রো স্টেশনের সঙ্গে বহু দশক ধরে জুড়ে রয়েছে বিখ্যাত মনীষীদের নাম। মহানায়ক উত্তম কুমার থেকে কবি নজরুল, নেতাজি থেকে কবি সুকান্ত - সকলের নামেই মেট্রো স্টেশন রয়েছে। এবার সেই তালিকায় নতুন করে জুড়তে চলেছে 'চণ্ডীপাঠে'র প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের। অগ্নিমিত্রার প্রস্তাব রাজ্য সরকার দ্রুত বাস্তবায়িত করবে বলে আশাবাদী সকলে।

এবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে নামাঙ্কিত হবে কলকাতার মেট্রো স্টেশন। আজ, মঙ্গলবার প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পীর জন্মদিনে এই গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রকাশ্যে এনেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন বীরেন্দ্রকৃষ্ণর জন্মদিনে তাঁর শ্যামবাজারের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানান অগ্নিমিত্রা। কথা বলেন পরিবারের লোকজনের সঙ্গে। সেখানে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে মন্ত্রী প্রস্তাব দিয়ে জানান, বীরেন্দ্রকৃষ্ণর বাড়িটি 'হেরিটেজ' ঘোষণা করা হবে এবং বাড়ির নিকটবর্তী শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে নামাঙ্কিত হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News