Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গ্রেফতারির আশঙ্কা! মেসিকাণ্ডে গরহাজির প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, জানালেন তিনি 'অসুস্থ'

গ্রেফতারির আশঙ্কা! মেসিকাণ্ডে গরহাজির প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, জানালেন তিনি 'অসুস্থ'

CALCUTTA news 1 week ago

মেসিকাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে বিধাননগর দক্ষিণ থানা থেকে তলব করা হয়েছিল অরূপকে। কিন্তু পুলিসের ডাক পেতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী। এমতাবস্থায় পুলিসের কাছে দু-সপ্তাহের সময় চেয়েছেন তিনি। যদিও তাঁকে সেই সময় দেওয়া হবে না বলে খবর পুলিস সূত্রে।

গত ১৭ মে অরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন শতদ্রু। ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছিল। শতদ্রুর অভিযোগ, মেসি ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পাশাপাশি মাঠ জুড়ে প্রভাব খাটিয়ে ছিলেন তিনি। বিনা অনুমতিতে মেসির গায়ে হাতও দিয়েছিলেন। শুধু হাত না, একেবারে কোমর জড়িয়ে ছবিও তুলেছিলেন।

এমতাবস্থায় যাবতীয় অভিযোগের ভিত্তিতে, আজ অর্থাৎ ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছিল অরূপকে। কিন্তু থানায় হাজিরা দেওয়ার আগে বুধবার রাতেই তিনি তাঁর অসুস্থতার কথা জানান। সেই সঙ্গেই আগামী দু-সপ্তাহ তাঁকে সময় দেওয়া হোক বলেও পুলিসের কাছে আর্জি জানান। কিন্তু প্রাক্তন মন্ত্রীকে সেই অনুমতি দেওয়া হবে না বলেই জানা যাচ্ছে পুলিস সূত্রে।

মেসিকাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে বিধাননগর দক্ষিণ থানা থেকে তলব করা হয়েছিল অরূপকে। কিন্তু পুলিসের ডাক পেতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী। এমতাবস্থায় পুলিসের কাছে দু-সপ্তাহের সময় চেয়েছেন তিনি। যদিও তাঁকে সেই সময় দেওয়া হবে না বলে খবর পুলিস সূত্রে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News