গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। শারীরিক নানারকম সমস্যার কারণে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে শুরু হয়েছে ধনকড়ের চিকিৎসা। বিভিন্ন সূত্রের দাবি, শুক্রবারই তাঁর 'অ্যাঞ্জিওপ্লাস্টি' (অস্ত্রোপচার) করা হতে পারে।
হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগ সংক্রান্ত নানা জটিলতায় ভুগছেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি। সেই কারণেই তাঁর তড়িঘড়ি অস্ত্রোপচার করা প্রয়োজন বলে মনে করছে চিকিৎসকরা। জানা গিয়েছে, আমেরিকার ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমীন শর্মার তত্ত্বাবধানেই অস্ত্রোপচার করা হবে ধনকড়ের। অন্যদিকে প্রাক্তন উপরাষ্ট্রপতির শারীরিক অসুস্থতার কথা সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ শীর্ষ রাজনৈতিক নেতারা।
সমাজমাধ্যমে গেহলট লিখেছেন, 'আমি হাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে তাঁর কুশল জানতে চেয়েছি। আমেরিকা থেকে আসা চিকিৎসক ডক্টর সমীন শর্মার অধীনে তাঁর চিকিৎসা চলছে। আজই ওনার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে। আমি ঈশ্বরের কাছে ওনার দ্রুত আরোগ্য কামনে করছি।'