Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জি-৭ বৈঠক যোগ দিতে ফ্রান্সে ভারতের প্রধানমন্ত্রী, ওমানে ভারতীয় নাবিকদের মৃত্যুর পর প্রথম মুখোমুখি হবেন মোদী-ট্রাম্প!

জি-৭ বৈঠক যোগ দিতে ফ্রান্সে ভারতের প্রধানমন্ত্রী, ওমানে ভারতীয় নাবিকদের মৃত্যুর পর প্রথম মুখোমুখি হবেন মোদী-ট্রাম্প!

CALCUTTA news 3 weeks ago

ঙ্গলবার জি-৭ বৈঠকে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও উপস্থিত থাকার কথা। সম্প্রতি ওমানে মার্কিন হামলায় মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাবিকের। সেই ঘটনার পর এই প্রথম মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা। ফলে স্বাভাবিকভাবেই ট্রাম্প-মোদীর বৈঠকের দিকে তাকিয়ে সকলে।

এছাড়াও ইরান যুদ্ধ, বিশ্ববাজারে তেলের দাম-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠতে পারে এবারের জি-৭ বৈঠকে।

ভারত জি৭-এর স্থায়ী সদস্য না হওয়া সত্ত্বেও বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে নিয়মিতভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করে। এই বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মোদীকে জি৭ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপরেই মঙ্গলবার বিকেলে ফ্রান্সের এভিয়ানে পা রাখেন মোদী। সূত্রের খবর, জি-৭ বৈঠক ছাড়াও সেখানে মোদী ও ট্রাম্পের আলাদা করে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, হরমুজ, জ্বালানি, দুই দেশের বাণিজ্য চুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পাবে। এছাড়াও সম্প্রতি মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিকের মৃত্যুর বিষয়টিও উঠতে পারে আলোচনায়।

বলে রাখা ভালো, গত সপ্তাহে ওমান উপসাগরে পালাউয়ের ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যতরীতে হামলা করে মার্কিন সেনা। যার জেরে মৃত্যু হয় তিন ভারতীয় নাবিকের। হামলার পরই জাহাজ থেকে আপৎকালীন বার্তা পাঠানো হয়। দ্রুত উদ্ধার করা হয় আতঙ্কিত ২১ জন ভারতীয়কে। এমতাবস্থায় এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও ঘটনার তীব্র নিন্দা জানান হয়।

মঙ্গলবার জি-৭ বৈঠকে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও উপস্থিত থাকার কথা। সম্প্রতি ওমানে মার্কিন হামলায় মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাবিকের। সেই ঘটনার পর এই প্রথম মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা। ফলে স্বাভাবিকভাবেই ট্রাম্প-মোদীর বৈঠকের দিকে তাকিয়ে সকলে। এছাড়াও ইরান যুদ্ধ, বিশ্ববাজারে তেলের দাম-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠতে পারে এবারের জি-৭ বৈঠকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News