Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কোটি টাকার বিনিময়ে রক্ত ও প্লাজমা পাচারের অভিযোগ! সংস্থার লাইসেন্স বাতিল করল স্বাস্থ্য দফতর

কোটি টাকার বিনিময়ে রক্ত ও প্লাজমা পাচারের অভিযোগ! সংস্থার লাইসেন্স বাতিল করল স্বাস্থ্য দফতর

CALCUTTA news 2 weeks ago

বার হেলথ পয়েন্টের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ প্রকাশ্যে। রক্ত চুরির অভিযোগে ওই ব্লাড ব্যাংকের সমস্ত লাইসেন্স বাতিল করেছে সরকার। অভিযোগ, সাধারণ মানুষের রক্ত ও প্লাজমা মোটা টাকার বিনিময়ে বাইরে বিক্রি করত এই সংস্থার কর্তৃপক্ষ। আর সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই দ্রুত পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য দফতর।

সূত্রের খবর, গত ৪ জানুয়ারি বারুইপুরে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিল এই সংস্থা। ওই শিবিরে ৬০০ জন রক্ত দান করেছিলেন। কিন্তু কার্ড দেওয়া হয়েছিল ২০০ জনকে। বাকি ৪০০ বঞ্চিত হয়েছিল ওই কার্ড থেকে। ফলে, রক্ত দান পরেও কার্ড দেখিয়ে রক্ত পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন ৪০০ জন রক্তদাতা। অভিযোগ, ওই ৪০০ জনের রক্ত বাইরে কোটি টাকার বিনিময়ে বিক্রি করেছিল সংস্থা কর্তৃপক্ষ।

এমতাবস্থায়, রক্ত পাচারের অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। 'হেলথ পয়েন্ট' নামে ওই বেসকারী ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে সরকার। প্রসঙ্গত, এই প্রথম কোনো ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করল সরকার।
তবে এখানেই শেষ না। অভিযোগ, রক্তদান শিবিরে উপহারের লোভ দেখিয়ে কিছু মানুষের থেকে অতিরিক্ত ৫০০ এমএল করে রক্তও নেওয়া হয়েছিল। এবং পরে সেই রক্ত বিক্রি করা হয়েছিল। এভাবেই অতিরিক্ত রক্ত নিয়ে রাজ্যের মানুষকে বিপদে ফেলে কোটি কোটি টাকার রক্ত ও প্লাজমা বাইরে পাচার করত সংস্থা।

এবার হেলথ পয়েন্টের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ প্রকাশ্যে। রক্ত চুরির অভিযোগে ওই ব্লাড ব্যাংকের সমস্ত লাইসেন্স বাতিল করেছে সরকার। অভিযোগ, সাধারণ মানুষের রক্ত ও প্লাজমা মোটা টাকার বিনিময়ে বাইরে বিক্রি করত এই সংস্থার কর্তৃপক্ষ। আর সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই দ্রুত পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য দফতর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News