ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে অশান্তির ঘটনায় অবশেষে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। এর আগেও একবার তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সেবার আইনজীবী মারফত পুলিসের কাছে কিছুটা সময় চেয়েছিলেন তিনি। পরে ফের তাঁকে দ্বিতীয় নোটিশ পাঠিয়ে তলবের নির্দেশ দেওয়া হলে আজ, শেক্সপিয়র সরণি থানায় যান ডেরেক।
অন্যদিকে আজ বেলা ১২টায় ক্যামাক স্ট্রিটের ঘটনায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কেও তলব করা হয়েছে।
গত ২৭ অগাস্ট বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে আচমকা হানা দেন কলকাতা পুরসভার আধিকারিকরা। এরপর দফতরের ছাদে থাকা একটি 'অবৈধ' বিলবোর্ড খুলে ফেলেন তাঁরা। অভিযোগ সেই সময় তাঁদের কাজে বাধা দেওয়া হয়। অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডেরেক। পুলিসের সঙ্গে হাতাহাতি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।
সেই ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয় শেক্সপিয়র সরণি থানায়। তার মধ্যে একটি অভিযোগ দায়ের করেছেন পুরসভার আধিকারিক, অন্যটি পার্ক স্ট্রিট থানার এক সার্জেন্ট। সেই অভিযোগের ভিত্তিতেই অভিষেক, ডেরেকদের নোটিশ পাঠিয়ে থানায় তলব করে পুলিস। গতকাল, মঙ্গলবার পুলিসের মুখোমুখি হয়েছিলেন অভিষেক। দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। থানা থেকে বেরিয়ে অভিষেক বলেন, 'একটা সাইন বোর্ড নামানোর জন্য কলকাতা পুলিশের ১০০০ কর্মী পাঠানো হয়েছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য করা হয়েছে।'
অন্যদিকে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে অশান্তির ঘটনায় নাম জড়িয়েছে তাঁর আপ্তসহায়ক সুমিতেরও। তাঁকেও বুধবার তলব করা হয়েছে। বেলা ১২টায় হাজিরার নির্দেশ দিয়েছে শেক্সপিয়র সরণি থানার পুলিস। একই মামলায় বৃহস্পতিবার তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়কেও তলব করা হয়েছে। এ ছাড়াও তৃণমূলের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে হাজিরা দেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে বলে খবর সূত্রের।
ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে অশান্তির ঘটনায় অবশেষে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। এর আগেও একবার তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সেবার আইনজীবী মারফত পুলিসের কাছে কিছুটা সময় চেয়েছিলেন তিনি। পরে ফের তাঁকে দ্বিতীয় নোটিশ পাঠিয়ে তলবের নির্দেশ দেওয়া হলে আজ, শেক্সপিয়র সরণি থানায় যান ডেরেক। অন্যদিকে আজ বেলা ১২টায় ক্যামাক স্ট্রিটের ঘটনায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কেও তলব করা হয়েছে।

