Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নজর এড়িয়ে আমেরিকায় অবৈধ বসবাস! গ্রেফতার ৩০ ভারতীয়

নজর এড়িয়ে আমেরিকায় অবৈধ বসবাস! গ্রেফতার ৩০ ভারতীয়

CALCUTTA news 1 week ago

প্রশাসনের নজর এড়িয়ে আমেরিকায় বসবাস। পরে প্রশাসনের কাছে খবর যেতেই গ্রেফতার ৩০ ভারতীয় নাগরিক। ধৃতরা সেখানে বাণিজ্যিক ট্রাক চালাতেন বলে খবর। সূত্র মারফত খবর, শীঘ্রই ধৃতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে ভারতে পাঠাবে ট্রাম্প সরকার।

জানা যাচ্ছে, সোমবার মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দফতরের তরফে এই মর্মে একটি বিবৃতি জারি করা হয়েছে।

সেখানে জানান হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে 'অপারেশন চেকমেট' অভিযান শুরু করেছিল সেখানকার বর্ডার পেট্রোল এজেন্টরা। তখনই মোট ৫২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। পরে জানা যায় ধৃতদের মধ্যে ৩০ জন ভারতীয়ও রয়েছে। বাকিরা মেক্সিকো, সালভাদর এবং রাশিয়ার নাগরিক।

জানা গিয়েছে, অভিযুক্তদের থেকে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন এবং ভার্জিনিয়ার ড্রাইভিং লাইসেন্স মিলেছে। এর মধ্যে আবার কিছু জনের কাছে কোনও লাইসেন্সই ছিল না। সূত্রের আরও খবর, ধৃতদের কাছ থেকে যে কর্মসংস্থানের অনুমতিপত্র উদ্ধার হয়েছে, সেগুলি মেয়াদোত্তীর্ণ। জো বাইডেন প্রশাসনের আমলে সেগুলো দেওয়া হয়েছিল। এমতাবস্থায়, অভিযুক্তদের বিরুদ্ধে ফেডারেল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি তাদের নিজ নিজ দেশে ফেরানোর ব্যবস্থাও শুরু নেওয়া হচ্ছে।

জানা যাচ্ছে, সোমবার মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দফতরের তরফে এই মর্মে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানান হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে 'অপারেশন চেকমেট' অভিযান শুরু করেছিল সেখানকার বর্ডার পেট্রোল এজেন্টরা। তখনই মোট ৫২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। পরে জানা যায় ধৃতদের মধ্যে ৩০ জন ভারতীয়ও রয়েছে। বাকিরা মেক্সিকো, সালভাদর এবং রাশিয়ার নাগরিক।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News