Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুলিসের নজর এড়াতে ভিনরাজ্যে পাড়ি, ছোট হোটেলে রাত্রিবাস! থ্রিলার সিনেমাকে হার মানাবে দেবরাজের 'দুষ্টুবুদ্ধি'

পুলিসের নজর এড়াতে ভিনরাজ্যে পাড়ি, ছোট হোটেলে রাত্রিবাস! থ্রিলার সিনেমাকে হার মানাবে দেবরাজের 'দুষ্টুবুদ্ধি'

Calcutta News 4 months ago

পুলিসের নাগাল থেকে বাঁচতে জব্বর পরিকল্পনা করেছিলেন তৃণমূলের দাপুটে নেতা তথা প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। সূত্রের খবর, নিজের পিঠ বাঁচাতে একাধিক রাজ্য ঘুরে গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। গত ১৫ জুন কলকাতা থেকে বাসে চেপে প্রথমে ওড়িশায় গিয়েছিলেন দেবরাজ। তারপর সেখানে থেকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, জামশেদপুর হয়ে ঝাড়খণ্ডের ধানবাদে আসেন তিনি।

কিন্তু এত কর্মযুদ্ধের পরেও শেষমেশ আইনের নজর এড়াতে পারলেন না প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী।

পুলিস সূত্রে দাবি, একেবারে দাগি অপরাধীদের মত পশ্চিমবঙ্গ ছেড়ে ভিনরাজ্যে পালিয়ে বেড়িয়েছেন। বিগত কয়েকদিনে তাঁর গা ঢাকা দেওয়ার কৌশল যে কোনও থ্রিলার সিনেমাকেও হার মানাবে। পুলিস সূত্রে খবর, ওড়িশা থেকে বিভিন্ন রাজ্য হয়ে ঝাড়খণ্ডে পৌঁছনো ও থাকা-খাওয়া সহ যাবতীয় খরচ নগদে মিটিয়েছিলেন দেবরাজ। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক থেকে বাঁচতে একটি নতুন মোবাইল ও নতুন একটি সিম ব্যবহার করছিলেন তিনি। গ্রেফতারির সময় সেই ফোন ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে।

এখানেই শেষ না। এই ১৫ দিন দেবরাজ যে হোটেল গুলো ব্যবহার করেছিলেন সেগুলো সবকটিই ছিল বেশ ছোট, সাধারণ। বাস স্ট্যান্ড লাগোয়া ছোট ছোট হোটেল বেছে নিয়েছিলেন রাত কাটানোর জন্য। কারণ এই হোটেল গুলোতে তুলনামূলক কম কড়াকড়ি থাকে। এমনকি কিছু জায়গায় নথি গোপন করেছিলেন বলেও জানা গিয়েছে সূত্র মারফত। কিন্তু তা সত্ত্বেও গত বুধবার বেঙ্গল এসটিএফ-এর হাতে ধরা পড়তে হয় প্রাক্তন কাউন্সিলর দেবরাজকে। কোটি কোটি টাকার তোলাবাজি, সিন্ডিকেটরাজ-সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একইভাবে তদন্তকারীদের আতশ কাচের তলায় রয়েছেন দেবরাজের স্ত্রী, অদিতি মুন্সি।

পুলিসের নাগাল থেকে বাঁচতে জব্বর পরিকল্পনা করেছিলেন তৃণমূলের দাপুটে নেতা তথা প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। সূত্রের খবর, নিজের পিঠ বাঁচাতে একাধিক রাজ্য ঘুরে গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। গত ১৫ জুন কলকাতা থেকে বাসে চেপে প্রথমে ওড়িশায় গিয়েছিলেন দেবরাজ। তারপর সেখানে থেকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, জামশেদপুর হয়ে ঝাড়খণ্ডের ধানবাদে আসেন তিনি। কিন্তু এত কর্মযুদ্ধের পরেও শেষমেশ আইনের নজর এড়াতে পারলেন না প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News