Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুর-দুর্নীতি মামলায় সুজিতকে তলব ইডির, সিজিওতে গিয়ে হাজিরা দিলেন দমকলমন্ত্রী

পুর-দুর্নীতি মামলায় সুজিতকে তলব ইডির, সিজিওতে গিয়ে হাজিরা দিলেন দমকলমন্ত্রী

CALCUTTA news 2 weeks ago

ভোট মিটতেই সশরীরে ইডি দফতরে হাজিরা দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। সূত্র মারফত খবর, দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করেছে ইডির আধিকারিকরা। এর আগেও একাধিকবার মন্ত্রীকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন সংক্রান্ত ব্যস্ততার কারণ জানিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের তলব এড়িয়ে গিয়েছিলেন তিনি।

কিন্তু ভোটদান পর্ব মিটতেই শুক্রবার সিজিওতে গিয়ে হাজিরা দিলেন সুজিত।

জানা যাচ্ছে, ইডির তরফে এর আগে অন্তত তিনবার নোটিশ পাঠান হয়েছিল সুজিতকে। কিন্তু চতুর্থবার তাঁকে নোটিশ পাঠান হলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দমকলমন্ত্রী। সেই মর্মে বিচারপতি জানিয়েছিলেন, নির্বাচন চলাকালীন সুজিত বসু ইডি যাবেন না, তবে ভোট মিটলেই তাঁকে হাজিরা দিতে হবে সিজিওতে গিয়ে। সেই মতোই শুক্রবার সকালে কলকাতায় ইডির অফিসে পৌঁছায় সুজিত। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে সুজিতের বাড়িতে হানা দিয়েছিল ইডি। দীর্ঘ ১৪ ঘন্টা তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল গোয়েন্দারা। এছাড়াও লেকটাউনে দমকলমন্ত্রীর রেস্তোরাঁ, তাঁর সল্টলেকের অফিস, সুজিতের ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁতেও তল্লাশি চলেছিল। সে সময়ে সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


ভোট মিটতেই সশরীরে ইডি দফতরে হাজিরা দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। সূত্র মারফত খবর, দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করেছে ইডির আধিকারিকরা। এর আগেও একাধিকবার মন্ত্রীকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন সংক্রান্ত ব্যস্ততার কারণ জানিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের তলব এড়িয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ভোটদান পর্ব মিটতেই শুক্রবার সিজিওতে গিয়ে হাজিরা দিলেন সুজিত।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News