Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ! গ্রেফতার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর

শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ! গ্রেফতার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর

CALCUTTA news 1 week ago

লকাতায় গ্রেফতার আরও এক তৃণমূল কাউন্সিলর। শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিস। জানা যাচ্ছে, ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল। কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি।

মহিলার অভিযোগ, ২০২৪ সালে গঙ্গাপুরী স্কুলের সামনে প্রকাশ্য রাস্তায় তাঁর সঙ্গে অভব্য ব্যবহার করেছিলেন বিশ্বজিৎ।

অশালীন ভাষা প্রয়োগ এবং হুমকি দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এমতাবস্থায় সম্প্রতি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিস।

সম্প্রতি তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একাধিক অভিযোগের ভিত্তিতে শ্রী ঘরে ঠাঁই হচ্ছে প্রাক্তন শাসক দলের নেতা-কর্মীদের। ক্রমেই সেই তালিকা দীর্ঘ হতে শুরু করেছে। এর মধ্যে গত ২৩ মে তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে গ্রেফতার করে পুলিস। তারপরেই ২ জুন কলকাতা পুরসভার আরও দুই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। গতকাল, প্রোমোটারদের থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছে ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশকুমার শর্মা। এবার সেই তালিকায় নাম জুড়ল ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলের।

মহিলার অভিযোগ, ২০২৪ সালে গঙ্গাপুরী স্কুলের সামনে প্রকাশ্য রাস্তায় তাঁর সঙ্গে অভব্য ব্যবহার করেছিলেন বিশ্বজিৎ। অশালীন ভাষা প্রয়োগ এবং হুমকি দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এমতাবস্থায় সম্প্রতি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিস।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News