Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
স্লোভাকিয়ায় রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদী, উপহার উৎসর্গ করলেন ভারতের ১৪০ কোটি মানুষকে

CALCUTTA news 3 weeks ago

স্লোভাকিয়া সফরে গিয়েও সে দেশের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে সেখানে তাঁকে বরণ করে নেওয়া হয়েছিল রুটি ও লবণ দিয়ে। এবার তাঁর হাতে তুলে দেওয়া হল স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান 'দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস'। মোদী তাঁর ১২ বছরের কার্যকালে এই নিয়ে ৩৩টি আন্তর্জাতিক সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন।

প্রধানমন্ত্রী হিসেবে একাধিক দেশে সফর করেছেন মোদী। সেই সমস্ত দেশ থেকেই ঝুলি ভর্তি সম্মান সংগ্রহ করেছেন তিনি। পেয়েছেন সেখানকার রাষ্ট্রীয় পুরস্কারও। শুরুটা হয়েছিল ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান 'কিং আব্দুল আজিজ সাশ'-এর মাধ্যমে। এরপর ঠিক দু-বছর পর 'গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন' সম্মান তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। ফের ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান 'অর্ডার অফ জায়েদ' প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। ওই একই দিনে বাহরাইনের 'কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ' সম্মানও পান তিনি।

এছাড়াও প্রধানমন্ত্রীর ঝুলিতে আছে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স-সহ একাধিক দেশের রাষ্ট্রীয় সম্মান। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন মোদী। এছাড়াও জরায়েলের 'মেডেল অফ দ্য কেনেসে' এবং সুইডেনের 'রয়্যাল অর্ডার অফ পোলার স্টার' পেয়েছিলেন তিনি। এই অবস্থায় মোদীর মুকুটে যুক্ত হল স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান।

অন্যদিকে স্লোভাকিয়ায় বিশেষ সম্মান পেয়েই তা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদী। সেখানে কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, 'বাতিস্লাভায় 'দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)' পেয়ে আমি সম্মানিত। স্লোভাকিয়ার মানুষ এবং সরকারকে কৃতজ্ঞতা জানাই। তবে এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের জন্য়। ভারত এবং স্লোভাকিয়ার বন্ধুত্বের কাছে আমার এই সম্মান উৎসর্গ করলাম।'

স্লোভাকিয়া সফরে গিয়েও সে দেশের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে সেখানে তাঁকে বরণ করে নেওয়া হয়েছিল রুটি ও লবণ দিয়ে। এবার তাঁর হাতে তুলে দেওয়া হল স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান 'দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস'। মোদী তাঁর ১২ বছরের কার্যকালে এই নিয়ে ৩৩টি আন্তর্জাতিক সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন।

প্রধানমন্ত্রী হিসেবে একাধিক দেশে সফর করেছেন মোদী। সেই সমস্ত দেশ থেকেই ঝুলি ভর্তি সম্মান সংগ্রহ করেছেন তিনি। পেয়েছেন সেখানকার রাষ্ট্রীয় পুরস্কারও। শুরুটা হয়েছিল ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান 'কিং আব্দুল আজিজ সাশ'-এর মাধ্যমে। এরপর ঠিক দু-বছর পর 'গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন' সম্মান তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। ফের ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান 'অর্ডার অফ জায়েদ' প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। ওই একই দিনে বাহরাইনের 'কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ' সম্মানও পান তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News