Dailyhunt
যুদ্ধ আবহে জ্বালানি স্বস্তি, এলপিজি সরবরাহ একধাক্কায় দ্বিগুন করল কেন্দ্র!

যুদ্ধ আবহে জ্বালানি স্বস্তি, এলপিজি সরবরাহ একধাক্কায় দ্বিগুন করল কেন্দ্র!

CALCUTTA news 1 week ago

জ্বালানি সংকটে রাশ টানতে প্রথম থেকেই তৎপর কেন্দ্র। এবার সেই পথ আরও মসৃন করতে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের মোদী সরকার। এতদিন পর্যন্ত রাজ্যগুলিকে যে পরিমাণ সিলিন্ডার সরবরাহ করা হত, এবার থেকে তা বাড়িয়ে দ্বিগুন করা হবে বলে জানান হয়েছে কেন্দ্রের তরফে। তবে এই সুবিধা মিলবে কেবল ৫ কেজির সিলিন্ডারের জন্য।

গ্যাস সংকটের আবহে এই সিলিন্ডারের যোগানেও টান পড়েছিল। এবার সেই কারণেই পরিষেবা মসৃন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

ইতিমধ্যেই গ্যাস সরবরাহ করার এই বিষয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জানান হয়েছে, ৫ কেজির সিলিন্ডারের সরবরাহ বাড়িয়ে দ্বিগুন করা হয়েছে। ওই বাড়তি সিলিন্ডারগুলি কেবল পরিযায়ী শ্রমিকদের মধ্যেই বন্টন করা হবে বলেই রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। চলতি বছরের মার্চ মাসের ২ এবং ৩ তারিখে যে পরিমাণ ৫ কেজির সিলিন্ডার সরবরাহ করেছে কেন্দ্র, সেটারই দ্বিগুণ সংখ্যক সিলিন্ডার এবার পাঠানো হবে।

প্রসঙ্গত, এই ৫ কেজির সিলিন্ডার মূলত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল। সরকারি গ্যাসের সংযোগ নিতে গেলে স্থায়ী বাসস্থানের নথি দেখতে হয়। কিন্তু পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে তা অনেক ক্ষেত্রেই থাকে না। তাই সেই সমস্যার সমাধান করতে স্রেফ বৈধ পরিচয়পত্রের মাধ্যমে ৫ কেজির সিলিন্ডার দেওয়া শুরু হয়। তবে ইরান যুদ্ধের জেরে সেই সিলিন্ডার জোগানেও টান পড়েছিল। সঙ্গে বেড়েছিল কালোবাজারি। এহেন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের গ্যাস সংকট দূর করতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

জ্বালানি সংকটে রাশ টানতে প্রথম থেকেই তৎপর কেন্দ্র। এবার সেই পথ আরও মসৃন করতে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের মোদী সরকার। এতদিন পর্যন্ত রাজ্যগুলিকে যে পরিমাণ সিলিন্ডার সরবরাহ করা হত, এবার থেকে তা বাড়িয়ে দ্বিগুন করা হবে বলে জানান হয়েছে কেন্দ্রের তরফে। তবে এই সুবিধা মিলবে কেবল ৫ কেজির সিলিন্ডারের জন্য। গ্যাস সংকটের আবহে এই সিলিন্ডারের যোগানেও টান পড়েছিল। এবার সেই কারণেই পরিষেবা মসৃন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Calcutta News