Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভুয়ো ডাকাতি দেখিয়ে U Visa! ভারতীয় নাগরিককে দেশছাড়ার নির্দেশ মার্কিন আদালতের

ভুয়ো ডাকাতি দেখিয়ে U Visa! ভারতীয় নাগরিককে দেশছাড়ার নির্দেশ মার্কিন আদালতের

Cloud TV 2 weeks ago

মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা জালিয়াতির এক বহুল আলোচিত মামলায় ভারতীয় নাগরিক মিতুল প্যাটেল-কে দেশ থেকে বহিষ্কারের (Deportation) নির্দেশ দিয়েছে একটি ফেডারেল আদালত। আদালতের রায় অনুযায়ী, সাজা ঘোষণার পর তাঁকে (Mitul Patel) যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। তদন্তে উঠে এসেছে, তিনি এমন একটি চক্রের সদস্য ছিলেন, যারা ভুয়ো সশস্ত্র ডাকাতির ঘটনা সাজিয়ে U Visa পাওয়ার চেষ্টা করেছিল।

মার্কিন তদন্তকারী সংস্থার অভিযোগ, মিতুল প্যাটেল একটি সংগঠিত চক্রের সঙ্গে যুক্ত ছিলেন, যারা দোকানে ভুয়ো সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটিয়ে কিছু ব্যক্তিকে 'অপরাধের শিকার' হিসেবে দেখাত।

এরপর সেই ঘটনাকে ভিত্তি করে U Visa-এর জন্য আবেদন করা হতো। যুক্তরাষ্ট্রে U Visa মূলত সেই বিদেশি নাগরিকদের জন্য, যারা গুরুতর অপরাধের শিকার হন এবং তদন্তে প্রশাসনকে সহযোগিতা করেন।

অভিযোগ, মিতুল প্যাটেলও অর্থের বিনিময়ে এমনই একটি সাজানো ডাকাতির 'ভুক্তভোগী' সেজেছিলেন, যাতে তিনি অভিবাসন সংক্রান্ত সুবিধা পেতে পারেন। পরে তিনি আদালতে ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন।

মামলার শুনানির পর মার্কিন আদালত মিতুল প্যাটেলকে এক দিনের কারাদণ্ড, ১,০০০ মার্কিন ডলার জরিমানা এবং সাজা শেষে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে।

প্রসিকিউটরদের বক্তব্য, এই ধরনের প্রতারণা শুধু অভিবাসন ব্যবস্থার অপব্যবহারই নয়, প্রকৃত অপরাধের শিকার ব্যক্তিদের জন্য তৈরি U Visa কর্মসূচির বিশ্বাসযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cloud TV