Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কলকাতার বাঘা যতীনের মেয়ে, আজ ভারতের টেবিল টেনিসের নতুন মুখ।

কলকাতার বাঘা যতীনের মেয়ে, আজ ভারতের টেবিল টেনিসের নতুন মুখ।

Cloud TV 1 week ago

শান্তি রায় চৌধুরী: কলকাতার বাঘা যতীনের সিন্ড্রেলা দাস। এই মুহূর্তে বাংলা তথা ভারতের টেবিল টেনিসে এক পরিচিত নাম। ধীরে ধীরে সে জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে জায়গা তৈরি করে নিয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে একাধিক প্রতিযোগিতায় পদক ও জিতেছে।

ভারতের অন্যতম উজ্জ্বল এই তরুণ টেবিল টেনিস প্রতিভার বয়স মাএ ১৬ বছর।

এই বয়সেই সে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের সুযোগ পেয়েছে। এই মুহূর্তে সে কমনওয়েলথ টেবিল টেনিসে দুর্দান্ত খেলে ভারতকে পদক এনে দেওয়ার চেষ্টা করছে। এমনকি ভারতের যুব অলিম্পিকেও জায়গা করে নিয়েছে বাংলার টেবিল টেনিসের এই খেলোয়াড়টি। ভারতের প্রথম টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে একই ক্যালেন্ডার বছরে এই সুযোগ পেয়ে সিনড্রেলা এক নজির সৃষ্টি করেছেন।

ভারতের সেরা মহিলা একক প্যাডলার হিসেবে বিবেচিত মনিকা বাত্রাকে ভারতের পেশাদার টেবিল টেনিস লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তার বিরুদ্ধে চমকপ্রদ জয় তুলে নিয়ে সিনড্রেলা জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমস দলে সুযোগ পেয়েছেন। আর এশিয়ান গেমস দলে মনিকাকে রিজার্ভ দলে রাখা হয়েছে।
এই জনপ্রিয় পেশাদার টেবিল টেনিস লিগে ভারতীয় মহাতারকা মনিকার
বিপক্ষে কিশোরীটির অসাধারণ পারফরম্যান্সই প্রমাণ করে দিয়েছে কেন সে ওই জায়গাটা অর্জন করেছে, এবং দেখিয়েছে যে তাকে সহজে হারানো যায় না এবং সে বড় বড় নামকেও পেছনে ফেলতে পারে।

তাছাড়া গ্লাসগো কমনওয়েলথ গেমসে যে দল ঘোষণা করা হয়েছিল সেখানে সিনড্রেলা ছাড়াও সুযোগ পেয়েছেন আর এক বাঙালি খেলোয়াড়। তিনি হলেন সুতীর্থা মুখোপাধ্যায় ও স্বস্তিকা ঘোষ। এরা দুজনেই রয়েছেন রিজার্ভে।

কিন্তু এতজন প্রবীণ ও অভিজ্ঞ খেলোয়াড় থাকা সত্বেও সিনড্রেলা এশিয়ান গেমসের জন্য ডাক পেলেন, তিনি কি সুযোগ পাওয়ার আশা করেছিলেন?

"এশিয়ান গেমসের দলে জায়গা করে নেওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। তাই আমি নিশ্চিত ছিলাম সুযোগটা পাবো। একই সাথে আমি অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ছিলাম। কারণ আমি আমার বিশ্ব রাঙ্কিং উন্নত করতে এবং শীর্ষ ১০০ কাছাকাছি পৌঁছে যেতে চেয়েছিলাম।"

"অবশেষে যখন জানতে পারলাম যে আমি নির্বাচিত হয়েছি তখন অত্যন্ত খুশি হয়েছিলাম। আমার কোচ ও সমানভাবে আনন্দিত হয়ে ছিলেন। প্রায় একই সময়ে আমি কমনওয়েলথ গেমসেও নির্বাচিত হওয়ার খবর পাই। তাই একসাথে দুটি সুযোগ পাওয়ার মুহূর্তটি আমার জন্য খুব বিশেষ হয়ে উঠেছিল,"সিনড্রেলা বলেছেন।

তাহলে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতন বড় দুটো মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা নিয়ে আপনার কি কোন উদ্বেগ রয়েছে?

"কেন উদ্বেগ থাকবে।আমি তো অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছি।এশিয়ান গেমস খেলা নিয়ে যদি নিজের মধ্যে একটা চাপ রাখি তাহলে সাফল্য তো পাবো না।"

কলকাতার প্রাক্তন প্যাডলার সৌম্যদীপ রায় ও পৌলোমী ঘটকের একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে তিনি এ জায়গায় আসতে পেরেছেন বলে এই দম্পতিকে প্রচুর কৃতিত্ব দেন।

ডেম্পো গোয়া চ্যালেঞ্জার্স এর একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ভারতের অন্যতম প্রতিশ্রুতিবান এই তরুণ প্যাডলার এশিয়ান গেমসে বিশ্বের সেরাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এখন নিজেকে তৈরি রাখার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

এক নজরে সিনড্রেলা দাসের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য:

অল্প বয়সেই ভারতের অন্যতম সেরা টেবিল টেনিস তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সিনড্রেলা দাস। দেশ ও রাজ্যের হয়ে একের পর এক আন্তর্জাতিক ও জাতীয় মঞ্চে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি। এক নজরে তাঁর উল্লেখযোগ্য সাফল্যগুলো তুলে ধরা হল:

এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব ১৯) দুর্দান্ত পারফর্ম করে ভারতের হয়ে রৌপ্য পদক জয় করেন।

আফ্রিকার তিউনেশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড টেবিল টেনিস কন্টেন্ডারে ডাবলস বিভাগে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জেতেন।

অনূর্ধ্ব-১৭ ডাবলস র‍্যাঙ্কিংয়ে বিশ্বমঞ্চে শীর্ষস্থানে পৌঁছেছিলেন তিনি।

সিনিয়র এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং ইউথ অলিম্পিক গেমসের মতো বড় মাল্টি-স্পোর্টস ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছেন। একই ক্যালেন্ডার ইয়ারে এশিয়াড ও ইউথ অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া তিনি ভারতের একমাত্র টিটি খেলোয়াড়।

ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ: ইন্দোরে অনুষ্ঠিত ৮৭তম সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মাত্র ১৬ বছর বয়সে ওমেনস সিঙ্গলসে রৌপ্য পদক জয় করেন।

ফ্র্যাঞ্চাইজি লিগ 'গোয়া চ্যালেঞ্জার্স'-এর হয়ে খেলার সময় ভারতের তারকা প্যাডলার ও নিজের আইডল মনিকা বাত্রাকে স্ট্রেট গেমে হারিয়ে দিয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেন।

সিন্ড্রেলা দাসের এই রূপকথার মতো উত্থান ও অসাধারণ ধারাবাহিকতা ভারতীয় টেবিল টেনিসের ভবিষ্যৎকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cloud TV