Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পৌরি গাড়ওয়ালের বাড়িতে প্রয়াত যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী

পৌরি গাড়ওয়ালের বাড়িতে প্রয়াত যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী

Cloud TV 2 days ago

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী শুক্রবার উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়াল জেলার পাঞ্চুর গ্রামের বাড়িতে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস (Yogi Adityanath Mother Dies) ত্যাগ করেন।

জানা গেছে, সাবিত্রী দেবী বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

তাঁর মৃত্যুর সময় পাশে ছিলেন তাঁর ছেলে মহেন্দ্র। লখনউয়ে একটি সরকারি অনুষ্ঠান চলাকালীন মায়ের মৃত্যুসংবাদ পান যোগী আদিত্যনাথ।

সাবিত্রী দেবীর শেষকৃত্য শনিবার হরিদ্বারে হওয়ার কথা জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সেখানেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

সাবিত্রী দেবীর মৃত্যুতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। তিনি এই মৃত্যুকে দুঃখজনক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করে যোগী আদিত্যনাথ এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

যোগী আদিত্যনাথরা চার ভাই ও তিন বোন। যোগী তাঁদের দ্বিতীয় সন্তান। তাঁর বাবা আনন্দ সিং বিষ্ট বন বিভাগের কর্মী ছিলেন এবং ২০২০ সালের ২০ এপ্রিল মারা যান।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cloud TV