Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আটকে পুরভোটের দিনক্ষণ! হাইকোর্টে ফের কমিশন, মামলা মিটলেই ঘোষণা!

আটকে পুরভোটের দিনক্ষণ! হাইকোর্টে ফের কমিশন, মামলা মিটলেই ঘোষণা!

কের পর এক নির্বাচনী মামলা। তার জেরে কোথাও ইভিএম তো কোথাও আবার ভোটগ্রহণের সঙ্গে যুক্ত সিসিটিভি সংরক্ষণ করে রাখতে হচ্ছে। এই পরিস্থিতিতে পুরভোটের দিনক্ষণ ঘোষণা কার্যত আটকে রয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনী সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন।

মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে কমিশন। কমিশনের তরফে আইনজীবী সপ্তাংশু বসু জানান, রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনী মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলাগুলির কারণে বহু ইভিএম এবং ভোটপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হয়েছে। যতদিন মামলাগুলির নিষ্পত্তি না হচ্ছে, ততদিন ওই নির্বাচনী সামগ্রী নিয়ে কমিশনের সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে পড়ছে।

কমিশনের বক্তব্য, পুরসভা নির্বাচন আয়োজনের জন্য একাধিক প্রশাসনিক প্রস্তুতি আগে থেকেই শুরু করতে হয়। কিন্তু বিচারাধীন মামলার জটের কারণে সেই প্রস্তুতিতে সমস্যা তৈরি হচ্ছে। এমনকী এখনই পুরভোটের দিনক্ষণ ঘোষণা করাও সম্ভব হচ্ছে না বলে আদালতকে জানানো হয়েছে। ফলে নির্বাচনী মামলাগুলি দ্রুত শুনে নিষ্পত্তির আবেদন জানিয়েছে কমিশন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিষয়টি শুনতে রাজি হয়েছে। আগামী সপ্তাহের মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

পুরভোট ঘিরে যখন রাজনৈতিক মহলে প্রস্তুতি শুরু হয়েছে। ঠিক তখনই ২০২৬ সালের নির্বাচনী মামলার আইনি জট নতুন করে কমিশনের সামনে বড় বাধা হয়ে দাঁড়াল। এখন আদালতের দিকে নজর রয়েছে। মামলার জট কাটিয়ে কবে পুরভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন এখন সেটাই দেখার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman