বিপর্যয় যেন পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলের। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-০ পিছিয়ে থাকার পর একের পর এক বদল এসেছে দলে। তার মধ্যেই নতুন ধাক্কা। তৃতীয় টেস্টের আগে জ্বরে কাবু পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম (Babar Azam)। যদিও দলের ম্যানেজার নাভিদ আক্রম চিমা জানিয়েছেন, বাবরকে (Babar Azam) নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।
তাঁর শরীরে (Babar Azam)জ্বর থাকলেও অন্য কোনও সমস্যা নেই। তিনি (Babar Azam) দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর এজবাস্টনে। সেই ম্যাচের আগে বাবরের অসুস্থতা পাকিস্তানের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। ইংল্যান্ড ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। ফলে হোয়াইটওয়াশ এড়াতে শেষ টেস্টে পাকিস্তানকে জিততেই হবে।
লর্ডসে ব্যর্থ বাবর
প্রথম টেস্টে চোটের কারণে খেলতে পারেননি বাবর। তাঁর অনুপস্থিতিতে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সলমন আলি আগা। লিডসে সেই ম্যাচে ইনিংস ও ১০৩ রানে হেরেছিল পাকিস্তান।
লর্ডসে দ্বিতীয় টেস্টে ফিরে এলেও ব্যাট হাতে ব্যর্থ হন বাবর। দুই ইনিংসে তাঁর রান মাত্র ৮ এবং ৬। সেই ম্যাচেও ১৯৪ রানে হারতে হয় পাকিস্তানকে। ফলে তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে।
টেস্টে বাবরের শেষ শতরান এসেছিল ২০২২-এর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬১ রানের ইনিংসে। ওয়েস্ট ইন্ডিজ সফরে অবশ্য দু'টি টেস্টে ১৯৩ রান করেছিলেন তিনি, যার মধ্যে ছিল দু'টি হাফ সেঞ্চুরি।
কারা বাদ, কাদের আগমন?
তৃতীয় টেস্টের আগে পাকিস্তান দলে সাত জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় যোগ হয়েছেন পাঁচ জন অনভিজ্ঞ ক্রিকেটার। পাশাপাশি টেস্টে খুব বেশি অভিজ্ঞতা নেই এমন দুই ক্রিকেটারকেও দলে নেওয়া হয়েছে।
বাদ পড়েছেন: মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সলমন আলি আগা, আলি উসমান, আমের জামাল, আওয়াইস জাফর, খুররম শাহজাদ।
যোগ দিয়েছেন: আরাফাত মিনহাস, মহম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মহম্মদ ইমরান রন্ধাওয়া, রজাউল্লাহ, সইম আয়ুব, আবদুল্লা ফজল।
নতুন পাঁচ জনের কারও এখনও টেস্ট অভিষেক হয়নি। সইম আয়ুব এবং আবদুল্লা ফজলের মিলিত টেস্ট অভিজ্ঞতা মাত্র ১০টি ম্যাচ।
কোচিং স্টাফেও আমূল পরিবর্তন
শুধু ক্রিকেটার নয়, কোচিং স্টাফেও বড়সড় বদল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথম দুই টেস্টে হারের পর হেড কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাদা বলের দলের হেড কোচ মাইক হেসন এবং বোলিং কোচ অ্যাশলে নফকে শেষ টেস্টের জন্য টেস্ট দলের কোচিং সেট-আপে যোগ দিয়েছেন।
অর্থাৎ, একদিকে বাবরের অসুস্থতা এবং অফ-ফর্ম, অন্য দিকে একসঙ্গে সাত ক্রিকেটারকে ছেড়ে দেওয়া ও কোচিং স্টাফে বদল-এজবাস্টনে সিরিজের শেষ টেস্টের আগে প্রবল অস্থিরতার মধ্যে রয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ হার এড়াতে এই বদলে যাওয়া দলকেই এবার ঘুরে দাঁড়াতে হবে।
দেখুন:

