Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বড় ঘোষণা উইপ্রোর, রিলিফ বাজারে

বড় ঘোষণা উইপ্রোর, রিলিফ বাজারে

ড় ঘোষণা টেক জায়েন্ট সংস্থা উইপ্রোর। শুক্রবার তাদের ১৫,০০০ কোটি টাকার শেয়ার বাইব্যাক কর্মসূচির জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিটি ইকুইটি শেয়ারের দাম ধার্য করা হয়েছে ২৫০ টাকা। স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে উইপ্রো জানিয়েছে, সংস্থার বোর্ড অফ ডিরেক্টরস এবং শেয়ারহোল্ডাররা যথাক্রমে ১৬ এপ্রিল এবং ২১ মে ২০২৬ তারিখে সর্বাধিক ৬০ কোটি সম্পূর্ণ পরিশোধিত ইকুইটি শেয়ার পুনঃক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু ২ টাকা এবং মোট বাইব্যাকের অঙ্ক ১৫,০০০ কোটি টাকার বেশি হবে না বলেও জানানো হয়েছে সংস্থার তরফে। এই বাইব্যাক টেন্ডার অফার পদ্ধতির মাধ্যমে অনুপাতিক ভিত্তিতে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। আরও জানানো হয়েছে, ৫ জুন ২০২৬, শুক্রবারকে রেকর্ড ডেট হিসেবে নির্ধারণ করা হয়েছে। ওই দিন যেসব বিনিয়োগকারীর নামে উইপ্রোর শেয়ার থাকবে, তারাই এই বাইব্যাক প্রক্রিয়ায় অংশ নেওয়ার যোগ্য হবেন। যদিও ব্রোকারেজ সংস্থা HDFC Securities জানিয়েছে, এই বাইব্যাক খুচরো বিনিয়োগকারীদের জন্য স্বল্পমেয়াদে লাভজনক সুযোগ এনে দিতে পারে।তবে লংটার্মের ক্ষেত্রে কতটা লাভজনক হবে তা নিয়ে প্রশ ্ন রয়েছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, যদি গ্রহণের হার ৪৫-৫০ শতাংশের মধ্যে থাকে, তাহলে বিনিয়োগকারীরা ২-৩ মাসের মধ্যে প্রায় ৮-৯ শতাংশ নেট রিটার্ন পেতে পারেন। অন্যদিকে, যদি গ্রহণের হার ৭০-৮০ শতাংশ পর্যন্ত পৌঁছয়, যেমন ২০২৩ সালের বাইব্যাকে হয়েছিল তাহলে সম্ভাব্য নেট রিটার্ন হতে পারে ১৩-১৪ শতাংশ পর্যন্ত।

Advertisement

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman