Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বালোচিস্তানে জঙ্গি হামলায় ২৪ জন নিহত, ৮২ জন আহত

বালোচিস্তানে জঙ্গি হামলায় ২৪ জন নিহত, ৮২ জন আহত

পাকিস্তানের বালোচিস্তানে রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয়। এর ফলে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৮২ জনেরও বেশি। বিস্ফোরণটি একটি রেললাইনে হয়। যার ফলে পুরো এলাকা কেঁপে ওঠে। নিহতদের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন বলে খবর।

বালোচিস্তানের রাজধানী কোয়েটার চনমন ফটক রেলস্টেশনের কাছে হামলাটি ঘটে।

জাফর এক্সপ্রেসের একটি কোচ লক্ষ্য করে হামলা চালানো হয়। ইদের ছুটিতে বাহিনীর সদস্যরা নিজেদের বাড়িতে ফিরছিলেন বলে জানা গিয়েছে। ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যে হামলা চালানো হয়। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটে বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে ৫৭ জনকে সামরিক হাসপাতালে এবং আরও ২৫ জনকে কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ৭০ কেজিরও বেশি বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাতী গাড়ি ব্যবহার করে এই হামলা চালানো হয়। বিস্ফোরক ভর্তি গাড়িটি ট্রেনের একটি বগিতে ধাক্কা মারলে বড় ধরনের বিস্ফোরণ হয়।

Advertisement

সমাজ মাধ্যমে ট্রেন হামলার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের একটি বগি দুমড়ে-মুচড়ে পাশে উল্টে পড়ে আছে। ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খুঁজে বের করা চেষ্টা চালানো হচ্ছে। আহত স্থানীয় বাসিন্দা ও সেনা বাহিনীর সদস্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সশস্ত্র নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলের পাহারায় রয়েছে।

ট্রেনটিতে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও ছিলেন বলে জানা গিয়েছে। ট্রেনটি কোয়েটা থেকে পেশওয়ারের দিকে যাচ্ছিল। চামান ফাটক এলাকায় সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ট্রেনের একটি বগিতে আঘাত করলে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে।

হামলার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি-র (বিএলএ) মজিদ ব্রিগেড। ট্রেনটি কোয়েটার ক্যান্টনমেন্ট থেকে সেনাদের নিয়ে যাচ্ছিল। সেই কামরাগুলিকেই মূলত নিশানা করা হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য বালোচিস্তান পাকিস্থানের অন্যান্য অঞ্চলের তুলনায় শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে বালোচ বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করে আসছে পাকিস্তান সরকার এই অঞ্চলের মানুষকে বঞ্চিত করছে। এখানকার প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ ব্যবহার করলেও স্থানীয় জনগণ তার সুফল পাচ্ছে না।

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman