Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

বাংলার মুকুটে জুড়ল নতুন সম্মান

বশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফের বাংলার আরও এক ঐতিহ্য পেল স্বীকৃতি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নতুনগ্রামের ঐতিহ্যবাহী কাঠের পুতুল পেল বহু প্রতীক্ষিত জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্বীকৃতি। আর এই স্বীকৃতি মিলতেই আনন্দে মেতে উঠেছেন শিল্পীরা। শুধু তাই নয়, নতুন আশার আলো দেখাচ্ছে ইউনেস্কোর উদ্যোগও।

এ দিকে কাঠের পুতুল জিআই পেয়েছে শুনেই গোটা নতুনগ্রামে মেতে ওঠে উৎসবের আনন্দে। শিল্পীদের উদ্যোগে আয়োজন করা হয় ছোট্ট এক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। তিনি বলেন, "এই স্বীকৃতি শিল্পীদের পরিশ্রমের প্রাপ্য সম্মান। আগামী দিনে শিল্পের প্রসার ও শিল্পীদের আর্থিক উন্নয়নে সবরকম সহযোগিতা করা হবে।" এদিন নতুনগ্রামে পৌঁছয় ইউনেস্কোর একটি প্রতিনিধিদলও। তাঁরা শিল্পীদের কর্মশালা ঘুরে দেখেন, শিল্পীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং তাঁদের কাজের প্রশংসা করেন।

প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই নতুনগ্রামের কাষ্ঠশিল্পীদের নিয়ে একটি বিশেষ প্রকল্প শুরু হবে। আধুনিক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং দেশ-বিদেশের বড় বাজারে শিল্পীদের তৈরি সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হবে।

বস্তুত, নতুনগ্রামের কাঠের পুতুল, কাঠের পেঁচা, গৌর-নিতাই-সহ নানা ঐতিহ্যবাহী শিল্পকর্ম বহুদিন ধরেই দেশ-বিদেশে সমাদৃত। জিআই স্বীকৃতি পাওয়ায় এবার এই শিল্প পেল অন্য মাত্রায় পরিচয়। পাশাপাশি নকল পণ্যের বিরুদ্ধে আইনি সুরক্ষা, বাজার সম্প্রসারণ এবং শিল্পীদের আর্থিক উন্নয়নের নতুন সম্ভাবনাও তৈরি হল। শিল্পীদের আশা, জিআই স্বীকৃতি ও ইউনেস্কোর নতুন উদ্যোগের ফলে নতুনগ্রামের কাষ্ঠশিল্প শুধু রাজ্য বা দেশের গণ্ডিতেই নয়, বিশ্বদরবারে আরও উজ্জ্বল পরিচিতি পাবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman