Dailyhunt
ভোটগণনার আগের রাতে নোয়াপাড়ায় গুলি

ভোটগণনার আগের রাতে নোয়াপাড়ায় গুলি

ভোটগণনার ঠিক আগের রাতেই গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়াল নোয়াপাড়া এলাকায়। অভিযোগ, শনিবার গভীররাতে বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। স্কুটি করে এসে হামলা চালিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। ঘটনায় আতঙ্কে এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক কুন্দন সিংয়ের বাড়ির সামনে এই হামলা হয়।

অভিযোগ উঠেছে, আকাশ চৌধুরী ও আমন নামে দুই যুবক এই গুলিকাণ্ডে জড়িত। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছে বলে দাবি। ফুটেজে দেখা গিয়েছে, স্কুটি করে এসে এক যুবক বন্দুক বের করে বাড়ির দিকে গুলি চালায়, তারপর সঙ্গীকে নিয়ে পালিয়ে যায় (ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি)।

Advertisement

ঘটনার পর নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হামলার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা, তা খতিয়ে দেখা হচ্ছে। ভোটগণনার আগে এই ধরনের গুলির ঘটনায় এলাকায় উত্তেজনা বেড়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা অঞ্চলে।

Advertisement

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman