Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিধানচন্দ্র শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে কুণাল ঘোষ

বিধানচন্দ্র শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে কুণাল ঘোষ

বাংলায় রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে এক নতুন সমীকরণের ইঙ্গিত মিলতে শুরু করেছে। এবার বেলেঘাটার ঐতিহ্যবাহী বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে রোগী কল্যাণ সমিতির আমন্ত্রিত সদস্য হিসেবে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে যোগ দেওয়ার প্রস্তাব পাঠাল রাজ্য সরকার। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, শুধু কুণাল ঘোষই নন, তৃণমূলের আরও কয়েকজন বিধায়ককে তাঁদের নিজ নিজ এলাকার সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে আমন্ত্রিত সদস্য করার প্রক্রিয়া শুরু করেছে নতুন প্রশাসন। রাজনৈতিক পালাবদলের পরেও প্রশাসনিক স্তরে বিরোধী দলের জনপ্রতিনিধিদের যুক্ত করার এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

বেলেঘাটার বিধায়ক হিসেবে কুণাল ঘোষ এই প্রস্তাব গ্রহণ করবেন কি না, তা নিয়ে প্রথমে যথেষ্ট সংশয় দেখা গিয়েছিল। তবে সেই জল্পনায় ইতি টেনে তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারের এই দায়িত্ব তিনি গ্রহণ করবেন।

Advertisement

এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় কুণাল ঘোষ বলেন, 'বিধানচন্দ্র শিশু হাসপাতাল বেলেঘাটার একটি ঐতিহ্যশালী শিশু হাসপাতাল। এলাকার বিধায়ক হিসেবে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোর খোঁজ রাখা আমার দায়িত্ব। তাই রোগী কল্যাণ সমিতিতে সদস্য হওয়ার প্রস্তাব আমি গ্রহণ করছি।'

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রশাসন ও বিরোধী জনপ্রতিনিধিদের মধ্যে এই সমন্বয়ের বার্তা আগামী দিনে নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত বহন করতে পারে।

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman