Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চর্চায় বিপুল সম্পত্তি, দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবকুমার

চর্চায় বিপুল সম্পত্তি, দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবকুমার

র্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। বুধবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তবে নতুন রাজনৈতিক জীবন শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে শিবকুমারের বিপুল পরিমাণ সম্পত্তি। জানা গিয়েছে, শপথ নেওয়ার পর শিবকুমারই হবেন দেশের ধনীতম মুখ্যমন্ত্রী।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর-এর প্রকাশ করা রিপোর্ট থেকে জানা গিয়েছে, দেশের ধনীতম বিধায়কদের তালিকায় শিবকুমার বর্তমানে রয়েছেন তৃতীয় স্থানে।

তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় ১ হাজার ৪১৩ কোটি টাকা। তালিকার শীর্ষে রয়েছেন তামিলনাড়ুর এআইডিএমকে বিধায়ক লিমা রোজ মার্টিন। লিমার সম্পত্তির পরিমাণ প্রায় ৫ হাজার ৮৬৩ কোটি টাকা। দ্বিতীয় স্থানে আছেন মুম্বাইয়ের ঘাটকোপর পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক পরাগ শাহ। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা।

Advertisement

জানা গিয়েছে, বর্তমানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সম্পত্তির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৯৩১ কোটি টাকা। অন্যদিকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী অভিনেতা-রাজনীতিবিদ থলপতি বিজয়ের সম্পত্তির পরিমাণ প্রায় ৬৪৮ কোটি টাকা। নির্বাচনী হলফনামা থেকে জানা গিয়েছে, ১৫ বছর আগে শিবকুমারের সম্পত্তি ছিল ৭৫ কোটি টাকার মতো।

Advertisement

সম্পদের সেই পরিমাণ বেড়ে ১ হাজার ৪১৩ কোটি টাকায় পৌঁছেছে। কর্নাটকের হবু মুখ্যমন্ত্রীর দাবি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এবং কৃষিজমির মূল্যবৃদ্ধির ফলেই তাঁর সম্পদের পরিমাণ এতটা বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, কর্নাটকের বিভিন্ন জায়গা ছাড়াও দিল্লিতে তাঁর বিপুল সম্পত্তি রয়েছে।

ইতিমধ্যেই শিবকুমারের বিলাসবহুল জীবনযাপন নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, শিবকুমার সর্বদাই আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের পোশাক, জুতো ব্যবহার করে থাকেন। এডিআর-এর রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, সম্পত্তির নিরিখে দেশের মধ্যে সবচেয়ে বেশি ধনী বিধায়ক রয়েছেন কর্নাটকে। রাজ্যের ২২৩ জন বিধায়কের মোট সম্পত্তির পরিমাণ ১৪ হাজার কোটি টাকারও বেশি।

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman