দীর্ঘ ৪০ বছর বাদে বিশ্বকাপ ফুটবলে খেলবে ইরাক

দীর্ঘ ৪০ বছর বাদে বিশ্বকাপ ফুটবলে খেলবে ইরাক

দৈনিক  স্টেটসম্যান

দৈনিক স্টেটসম্যান

5d

Loading...

বিশ্বকাপ ফুটবলের মূলপর্বের ছাড়পত্র আদায় করে নিলো ইরাক। আন্তঃমহাদেশীয় প্লে-অফে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে দিল তারা। এর ফলে, দীর্ঘ চল্লিশ বছর পর ফের একবার বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিলো ইরাক। খেলা শুরুর দশ মিনিটের মধ্যেই আলি আল-হামাদির গোলে এগিয়ে যায় ইরাক। ১-০ গোলে পিছিয়ে পরে পাল্টা আক্রমণ চালাতে থাকে বলিভিয়াও।

সেই আক্রমণ থেকে ম্যাচের ৩৮ মিনিটে বলিভিয়ার হয়ে সমতা ফেরান মইজেস পানিয়াগুয়া। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচ জেতার লক্ষ্যে আক্রমণের চাপ বাড়াতে থাকে ইরাক। খেলার এই অর্ধে ৫৩ মিনিট নাগাদ আয়মান হুসেইন দলের হয়ে জয়সূচক গোলটি করে যান। এরপর চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি বলিভিয়া। এর আগে শেষবার ১৯৮৬ সালে বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছিল তারা। সেবার অবশ্য গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি এশিয়া মহাদেশের এই দলটি।

Advertisement

এদিকে, ইরাক বিশ্বকাপের ছাড়পত্র আদায় করার সঙ্গে সঙ্গেই ফিফার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ভেন্যু পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতেও আমেরিকাতে গিয়েই খেলতে হবে ইরানকে। ফিফা সভাপতির স্পষ্ট বক্তব্য, ইরান বিশ্বকাপে খেলবে। যেখানে ওদের ম্যাচ হওয়ার কথা ছিল, সেখানেই হবে। কোনও প্ল্যান বি নেই। সূচি অনুযায়ী খেলা হবে। তিনি আরও বলেন, ইরানের কোচ, ফুটবলারদের সঙ্গে তাঁর কথা হয়েছে। আপাতত কোনও সমস্যা নেই বলেও জানান ফিফা সভাপতি।

Advertisement

তবে এই প্রসঙ্গে বলা যায়, কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন ইরানকে। জানিয়েছিলেন, খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে এই সময়ে তাদের পক্ষে বিশ্বকাপ খেলতে আসা ঠিক হবে না।

অন্যদিকে, এদিনও প্রতিবাদ বজায় রাখেন ইরানের ফুটবলাররা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৫-০ গোলে হারিয়েছে তারা। এদিন তুরস্কে এই ম্যাচ দেখতে হাজির ছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো। তাঁর উপস্থিতিতেই জাতীয় সঙ্গীতের সময় আমেরিকা-ইজরায়েলের যৌথ আক্রমণে নিহতদের ছবি হাতে নিয়ে মাঠে নামেন মেহদি তারেমিরা।

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman