Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ডুরান্ড কাপে দ্বিতীয় ম্যাচেই হার মহমেডানের, তাদের হারাল অনামী এক ক্লাব!

ডুরান্ড কাপের শুরুটা দুর্দান্ত করলেও দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)। প্রথম ম্যাচে এফসি বেনারসকে ৪-০-য় হারিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে 'অনামী' ওড়িশার সম্বলেশ্বরী স্পোর্টিংয়ের কাছে ২-৩ গোলে হার মানল কলকাতার তৃতীয় প্রধান।

ম্যাচের ১১ মিনিটেই বাসিত আহমেদ ভাটের গোলে এগিয়ে যায় ওড়িশার সম্বলেশ্বরী। মহমেডান (Mohammedan SC) সেই ধাক্কা সামলে ওঠার আগেই ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারাট তারেক। মাঝেমধ্যে বিপক্ষের রক্ষণে হানা দিলেও ব্যবধান কমাতে পারেনি মহামেডান (Mohammedan SC)। প্রথমার্ধ শেষ হয় ২-০-য়।

আরও পড়ুন: গ্লাসগোর রেস্তোরাঁয় ভারতের মানচিত্রে ভুল দেখে আপত্তি রুপোজয়ী বক্সার লাভলিনার! শেষ পর্যন্ত কী ঘটল?

বিরতির পর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় মহমেডান (Mohammedan SC)। ৬০ মিনিটে লালথানকিমা ব্যবধান কমান। ৬৬ মিনিটে লালনাইসাকা লালনুনতলুয়াঙ্গার গোলে সমতা ফেরায় সাদা-কালো ব্রিগেড।

একাধিক নাটকীয় মুহূর্তের পর ৮১ মিনিটে ফ্রিকিক থেকে বীর অরুণ যোশীর অনবদ্য গোলে এগিয়ে যায় ওড়িশার দল। শেষ ১৫ মিনিটে একাধিক আক্রমণ করেও সমতা ফেরাতে পারেনি মহমেডান (Mohammedan SC)।

আরও পড়ুন: উদীয়মান ফুটবলারদের নিয়ে ভারতে আসতে চান ব্রাজিল কোচ আনসেলোত্তি

হেরে গেলেও ৬৩ শতাংশ বল দখলে রেখে আক্রমণের পর আক্রমণ শানিয়ে ২৮টি শট নেয় মহমেডান (Mohammedan SC), যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। পাশাপাশি ১৮টি গোলের সুযোগ তৈরি করে সাদা-কালো ব্রিগেড। প্রতিপক্ষকে টানা চাপে রাখে কলকাতার দল।

অন্যদিকে সম্বলেশ্বরী স্পোর্টিং-এর চারটি শট ছিল অন-টার্গেট। তার মধ্যে তিনটি থেকে গোল করে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খুইয়ে ডুরান্ড কাপে মহামেডান (Mohammedan SC) নিজেদের রাস্তা কঠিন করে ফেলল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman