Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

হাইকোর্টের রায়ে বহাল বাড়তি বরাদ্দ, রোগীর থালায় এবার ১১২ টাকার পথ্য

রকারি হাসপাতালের রোগীদের উন্নত মানের খাবার দেওয়ার ক্ষেত্রে বড় আইনি স্বস্তি পেল রাজ্য সরকার। হাসপাতালের রোগীদের খাবারের মাথাপিছু বরাদ্দ ৫৭ টাকা থেকে বাড়িয়ে ১১২ টাকা করার সিদ্ধান্তে সিঙ্গল বেঞ্চ (Calcutta High Court) যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল, মঙ্গলবার তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court)।

বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় গুপ্তের বেঞ্চের এই রায়ে নতুন দরপত্র কার্যকর করার পথে আপাতত আর কোনও আইনি বাধা রইল না।

রাজ্য সরকার সম্প্রতি সরকারি হাসপাতালগুলিতে রোগীদের জন্য উন্নত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মাথাপিছু বরাদ্দ প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো বাজেটে ঘোষণাও করা হয়েছিল। সেই অনুযায়ী নতুন টেন্ডারও ডাকা হয়। কিন্তু ওই টেন্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয় 'রূপা এন্টারপ্রাইজেস' নামে একটি সংস্থা।

আরও পড়ুন: আগামীকাল শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ, তা নিয়ে ভারতের অবস্থান জানতে চাইল বাংলাদেশ

গত জুলাই মাসে সরকারি হাসপাতালগুলিতে রান্না করা খাবার সরবরাহ নিয়ে টেন্ডার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এর পরেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৃষ্ণা রাওয়ের আদালতে মামলা করা হয়। তাদের অভিযোগ, হাসপাতালের খাবারের মূল্য নির্ধারণ নিয়ে আগের একটি মামলা এখনও বিচারাধীন। আদালতের নির্দেশ অনুযায়ী ব্রড-বেসড কমিটির সুপারিশ ছাড়াই নতুন দরপত্র ডাকা হয়েছে। সেই যুক্তি মেনে বিচারপতি কৃষ্ণ রাও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন।

এরপরই সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে (Calcutta High Court) যায় রাজ্য। শুনানিতে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় গুপ্তের স্পষ্ট পর্যবেক্ষণ করেন, সময় ও বাজার দর অনুযায়ী প্রাইস ইনডেক্স বা মূল্যসূচক যে বেড়েছে, তা নিয়ে কোনও বিতর্ক নেই। বিচারাধীন মামলার অজুহাতে প্রশাসনের প্রতিটি নীতিগত সিদ্ধান্ত আটকে রাখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: নতুন ভোটার হতে জানাতে হবে বাবা-মায়ের এসআইআর তথ্য

সব পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চের (Calcutta High Court) স্থগিতাদেশ খারিজ করে দেয়। ফলে রোগীদের জন্য বাড়তি বরাদ্দে খাবার সরবরাহের সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। রাজ্যের দাবি, ১ আগস্ট থেকেই নতুন বরাদ্দ কার্যকর করার পরিকল্পনা ছিল। আদালতের এই নির্দেশে সেই উদ্যোগে আর কোনও আইনি বাধা থাকল না।

মঙ্গলবারের শুনানিতে রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী শ্রীজীব চক্রবর্তী এবং আদিত্য মণ্ডল। আদালতের এই রায়কে হাসপাতাল পরিষেবা আরও উন্নত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

https://youtube.com/shorts/mWmLj1zAsb4?si=IXzrRGF0qkuSNg0R

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman