Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ইস্তানবুলের কাছে দুই জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

ইস্তানবুলের কাছে দুই জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

স্তানবুলে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ। প্রশাসন সূত্রের খবর, তুরস্কের ইস্তানবুলের কাছে মারমারা সাগরে বুধবার ভোরে দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। সিলিভরি জেলায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর একটি জাহাজে থাকা ১০ জন নাবিকের কোনও সন্ধান মিলছে না বলে জানিয়েছে ইস্তানবুল গর্ভনরের কার্যালয়।

স্থানীয় সময় বুধবার ভোর প্রায় ৩টে নাগাদ সিলিভরি জেলার উপকূল থেকে দূরে আলসু ও তুগবের্ক ইমামোগলু নামে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। তুরস্কের সংবাদসংস্থা ডিএইচএ জানিয়েছে, সিলিভরি থেকে প্রায় ১৮ মাইল দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে। তবে কীভাবে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হল, তা জানা যায়নি।

গর্ভনরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, আলসু কোকায়েলি থেকে আলিয়াগারের দিকে যাচ্ছিল। অন্যদিকে, তুগবের্ক ইমামোগলু ইস্কেন্দেরুন বন্দর থেকে কারাদেনিজ এরেগলির উদ্দেশে যাচ্ছিল। সংঘর্ষের খবর পাওয়ার পর তুরস্কের কোস্ট গার্ড ও উপকূলীয় নিরাপত্তা কর্তৃপক্ষের একাধিক সামুদ্রিক ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়।

নিখোঁজদের সন্ধানে কোস্ট গার্ডের হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে। নিখোঁজ নাবিকদের খোঁজে সমুদ্র ও আকাশপথে যৌথভাবে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণে আলসু-তে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গর্ভনরের কার্যালয়। তবে তুগবের্ক ইমামোগলু-এর সঙ্গে যোগাযোগ করা যায়নি। জাহাজটিতে থাকা ১০ জন নাবিক কোথায় রয়েছেন, তাঁদের শারীরিক পরিস্থিতি ঠিক কী সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সরকারি তথ্য পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে ইস্তানবুল চেম্বার অব মেরিটাইম কর্মাসের তথ্য উল্লেখ করে বলা হয়েছে, তুগবের্ক ইমামোগলু একটি বাল্ক ক্যারিয়ার। এর মালিক জেইবে ডেনিজসিলিক। অন্যদিকে, আলসু একটি রাসায়নিক ট্যাঙ্কার। এর মালিক ওজপুলাথানে ডেনিজ তাসিমাসিলিগি। তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ জাহাজ ও ১০ নাবিকের সন্ধানে এখনও উদ্ধারকাজ চলছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman