Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কাটমানি ফেরতের দাবিতে আমতায় তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

কাটমানি ফেরতের দাবিতে আমতায় তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

কাটমানি ফেরতের দাবিতে আমতার চন্দ্রপুরে তৃণমূল নেতা আসফার মিদ্দে, চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শাহানারা বেগমের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেতা আসফার মিদ্দে আবাস যোজনার নাম করে হাজার হাজার টাকা নিয়েছেন। সেই সঙ্গে ১০০ দিনের কাজের টাকা নিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

সেসব টাকা ফেরতের দাবিতে রবিবার সকাল থেকে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

গ্রামবাসীদের অভিযোগ, 'গত কয়েক বছরে সরকারি বিভিন্ন প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন আসফার মিদ্দে। এতদিন কিছু বলা যেত না। এবার পালাবদল হয়েছে। তাই টাকা ফেরত চাওয়া হচ্ছে।' এদিন সকালে আমতা-১ ব্লকের চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহানারা বেগমের বাড়িও ঘেরাও করেন কয়েকশো স্থানীয়রা।

Advertisement

তাঁদের অভিযোগ, আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে স্থানীয়দের কাছ থেকে টাকা দাবি করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 'ঘর দেবে বলে কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা নিয়েছে। টাকাও ফেরত দেয়নি। তৃণমূল ক্ষমতায় থাকার কারণে এতদিন কেউ কিছু বলেনি।পালাবদল হতেই এবার বিক্ষোভ হচ্ছে।' তবে নির্বাচনের ফল বেরনোর পর থেকেই সবাই পলাতক বলে খবর।

Advertisement

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman