কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ম্যাক্সওয়েল

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ম্যাক্সওয়েল

দৈনিক  স্টেটসম্যান

দৈনিক স্টেটসম্যান

5d

Loading...

স্ট্রেলিয়া ক্রিকেটে কি শেষ হতে চলেছে ম্যাক্সওয়েল অধ্যায়। জল্পনা ক্রমেই বাড়ছে। সম্প্রতি ম্যাক্সওয়েলকে বাদ দিয়েই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে ২১ জনের যে তালিকা তারা প্রকাশ করেছে, সেখানে ম্যাক্সওয়েলের নাম নেই। তবে শুধু ম্যাক্সওয়েল নন, প্রকাশিত এই তালিকা থেকে বাদ পড়েছেন ঝাই রিচার্ডসনও।

এমনকি এই তালিকায় নাম নেই স্যাম কনস্টাসেরও। এদিকে প্রকাশিত এই তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন পেসার ব্রেন্ডন ডগেট।

আচমকা অস্ট্রেলিয়া বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় এই চুক্তিতে মূলত টেস্ট খেলা খেলোয়াড়দের বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। আসলে, আগামী আগস্ট মাস থেকে প্রায় কুড়ি'টি টেস্ট ম্যাচ খেলবে অজিরা। সেই কারণে ২১ জনের খেলোয়াড়দের তালিকায় জায়গা পাননি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাক্সওয়েল। পাশাপাশি, ২০২৫ সালের জুনে একদিনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। শেষবার টেস্ট ম্যাচে ২০১৭ সালে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এমনকি, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খুব ভালো পারফরম্যান্স করতে পারেননি ম্যাক্সওয়েল। সব মিলিয়ে কিছুটা বাধ্য হয়েই তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

Advertisement

এদিকে, কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়ায় স্বাভাবিকভাবেই ম্যাক্সওয়েলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ৩১ বছরের ওপেনার জ্যাক ওয়েদারল্ডকে চুক্তিতে রাখা হয়েছে।

Advertisement

অন্যদিকে, অ্যাশেজে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন মাইকেল নেসার। তার পুরস্কার হিসাবে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে তাঁর নাম। ভারত সফরে পাঁচটি টেস্ট ম্যাচ মাথায় রেখে তরুণ স্পিনার টড মার্ফিকেও চুক্তিতে রাখা হয়েছে। গত বছরের এই তালিকা থেকে বাদ পড়েছেন ম্যাট শর্ট।

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman