Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

লভলিনার আপত্তির জের, ভারতের ভুল মানচিত্র বিতর্কে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই মুছে ফেলল গ্লাসগোর রেস্তোরাঁ

মনওয়েলথ গেমসে ভারতের বক্সিং দলের ঐতিহাসিক সাফল্য সেলিব্রেট করতে গিয়ে তৈরি হয় এক নতুন বিতর্ক। আর সেই বিতর্কের জেরেই বড় পদক্ষেপ নিল গ্লাসগোর জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ 'মিস্টার সিং'স ইন্ডিয়া, দ্য হোম অফ কারি'।

ভারতের ভুল মানচিত্র ব্যবহারের অভিযোগে ক্ষমা চাওয়ার কিছু ক্ষণের মধ্যেই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করে দিল রেস্তোরাঁ কর্তৃপক্ষ।ঘটনার সূত্রপাত ভারতীয় বক্সিং দলের এক নৈশভোজে।

কমনওয়েলথ গেমসে রেকর্ড ১০টি পদক (৭টি সোনা ও ৩টি রুপো) জয়ের পর গোটা দল ওই রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। সেখানেই অসমের তারকা বক্সার লভলিনা (Lovlina Borgohain) বরগোহাঁই লক্ষ্য করেন, রেস্তোরাঁর ন্যাপকিন এবং লোগোয় ব্যবহৃত ভারতের মানচিত্রে উত্তর-পূর্ব ভারতের অংশ বাদ গিয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গেই সকলের নজরে আনেন তিনি।

আরও পড়ুন: গ্লাসগোর রেস্তোরাঁয় ভারতের মানচিত্রে ভুল দেখে আপত্তি রুপোজয়ী বক্সার লাভলিনার! শেষ পর্যন্ত কী ঘটল?

ভাইরাল হওয়া একটি ভিডিওতে লভলিনা (Lovlina Borgohain) খুব নম্রতার সঙ্গেই বলেন, 'খারাপ ভাবে নেবেন না। আমার খুব খারাপ লেগেছে। ভারতের মানচিত্রে আমাদের উত্তর-পূর্ব নেই। বাইরে যে মানচিত্র লাগানো রয়েছে, সেখানেও উত্তর-পূর্বকে বাদ দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ভারতের মানুষ হিসেবে এটা আমাদের সত্যিই আঘাত দিয়েছে। ভবিষ্যতে দয়া করে বিষয়টি মাথায় রাখবেন'।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। চাপের মুখে রেস্তোরাঁ কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে নিঃশর্ত ক্ষমা চায়। তারা জানায়, ভারতের ভুল মানচিত্র ব্যবহার করা অনিচ্ছাকৃত ভুল ছিল এবং অবিলম্বে লোগো পরিবর্তন করে সঠিক মানচিত্র ব্যবহার করা হবে। একই সঙ্গে ভারতীয় দলের আতিথ্য করতে পেরে তারা নিজেদের গর্বিত বলেও উল্লেখ করে।

আরও পড়ুন: ভারতের পদকজয়ীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা, শতবর্ষের কমনওয়েলথ গেমসের ব্যাটন উঠল ভারতের হাতে

তবে ক্ষমা প্রার্থনার এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই রেস্তোরাঁটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর দেখা যায়নি। সেটি সাময়িক ভাবে নিষ্ক্রিয় করা হয়েছে, নাকি সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষের তরফে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

এ দিকে, ভারতের বক্সিং ফেডারেশনের সভাপতি অজয় সিং স্পষ্ট জানান, রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে কোনও বচসা বা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়নি। লভলিনা এবং তিনিই বিষয়টি শান্তভাবে তুলে ধরেছিলেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ ভুল স্বীকার করে তা সংশোধনের আশ্বাস দিয়েছে।

হয়তো ভারতের মানচিত্রে সংশোধন করে ফিরে আসবে রেস্তোরাঁটির ইনস্টা অ্যাকাউন্ট। কিন্তু ভারতীয়দের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠানে যদি দেশের মানচিত্রেই বড়সড় গলদ থাকে, তা হলে তা গুরুতর অপরাধ ছাড়া আর কিছুই না। হয়তো এই জন্য অনুতপ্ত হয়েই সোশ্যাল মিডিয়া থেকে আপাতত অব্যহতি নিয়েছে 'মিস্টার সিং'স ইন্ডিয়া'। পুরো মানচিত্র নিয়ে হয়তো সমাজমাধ্যমে ফিরে আসবে তারা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman