মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ শুটিং

মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ শুটিং

দৈনিক  স্টেটসম্যান

দৈনিক স্টেটসম্যান

2d

Loading...

ঙ্গলবারথেকে টলিপাড়ায় সমস্ত শ্যুটিং বন্ধ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে নিরাপত্তা ও শৃঙ্খলার দাবি জানিয়ে মঙ্গলবার থেকে সমস্ত ধারাবাহিক ও চলচ্চিত্রের শুটিং অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার টেকনিশিয়ানস স্টুডিয়োয় অভিনেতাদের সংগঠনের এক বৈঠকের পরে এমনই জানানো হয়।

বৈঠকে ছিলেন প্রয়াত অভিনেতা রাহুলের সহকর্মী এবং বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, যিশু সেনগুপ্ত, রূপাঞ্জনা মিত্র, বিদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে।

শনিবার বিকেলে টলিপাড়ার শিল্পীরা রাস্তায় নেমে রাহুলের মৃত্যুর প্রতিবাদ জানিয়েছিলেন। একই দিনে আর্টিস্ট ফোরামের তরফে রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করা হয়। রাতে প্রয়াত অভিনেতা রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। রবিবারের বৈঠকে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, 'আমরা রাহুলের পরিবারের পাশে আছি এবং থাকব। নিরাপত্তার জন্য, আমাদের সকলের জীবন রক্ষার জন্য এই লড়াই শুরু হয়েছে।' আর্টিস্ট ফোরামের চার হাজার সদস্য, ফেডারেশনের সাত হাজার টেকনিশিয়ান সদস্য এবং সকল কলাকুশলী মিলে এই সিদ্ধান্ত বলে জানান শান্তিলাল।

Advertisement

ফেডারেশনের প্রতিনিধি স্বরূপ বিশ্বাস বলেন, 'আমরা চাইনি। কিন্তু দায় নিতে কেউ এগিয়ে আসছে না।শিল্পী ও কলাকুশলীরা শুটিংয়ের সময় বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করেন। কখনও নদী, কখনও সমুদ্র, কখনও পাহাড়-প্রতিটি শুটিং চ্যালেঞ্জের মুখোমুখি।' তিনি বলেন, 'আমরা চাই এই ইন্ডাস্ট্রিকে সবাই বাঁচাতে পারি। কিন্তু শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' । প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও একই সুরে রবিবার বলেন, 'শিল্পী ও কলাকুশলীদের কাজের সময় সুরক্ষা বাধ্যতামূলক হতে হবে, কারণ এই ঘটনা সকলকে ভীত করেছে।'

Advertisement

এছাড়াও, প্রত্যেক শুটিংয়ে একটি করে অ্যাম্বুল্যান্স রাখার দাবি তোলা হয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, 'রাহুল আমাদের ছেড়ে চলে গেল, তবে তার মৃত্যু আমাদের সতর্ক করেছে-আমরা কি সত্যিই নিরাপদ?' শিল্পীরা রাহুলের মৃত্যুর ন্যায় বিচার চাওয়ার পাশাপাশি নিজেদের নিরাপত্তারও জোর দাবি তুলেছেন।

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় আবেদন করেছেন, সকল প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের মঙ্গলবার সকাল ১০টায় টেকনিশিয়ানস স্টুডিয়োতে উপস্থিত থাকার জন্য। বড়পর্দা ও ছোটপর্দার সব শুটিং বন্ধ থাকবে। যেসব ধারাবাহিকের ব্যাঙ্কিং নেই, সেগুলোর শুটিং সম্ভবত অনিশ্চিতই হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে।

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman