Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ হ্যাক, ঘটনার তদন্তে পুলিশ

বার সাইবার জালিয়াতদের নিশানায় রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডু( Kshudiram Tudu)। তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে পরিচিতদের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরেই সমাজ মাধ্যমে সকলকে সতর্ক করেছেন মন্ত্রী। তাঁর স্পষ্ট আবেদন, তাঁর নামে টাকা চেয়ে কোনও বার্তা বা ফোন এলে তা যেন কেউ বিশ্বাস না করেন।

ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ক্ষুদিরাম টুডু ( Kshudiram Tudu) জানান, তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। সেই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে এবং বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে। তাই তাঁর নামে আসা কোনও টাকা চাওয়ার বার্তার জবাব না দেওয়ার পাশাপাশি কাউকে টাকা না দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: নতুন ভোটার হতে জানাতে হবে বাবা-মায়ের এসআইআর তথ্য

মন্ত্রী ( Kshudiram Tudu) জানান, সমস্যার সমাধানে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এই কাণ্ড ঘটানো হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।মাসখানেক আগে শিক্ষামন্ত্রী দীপক বর্মণের হোয়াটসঅ্যাপও হ্যাক হয়েছিল। সেখানেও তাঁর পরিচয় ব্যবহার করে পরিচিতদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ওঠে।

উল্লেখ্য, সম্প্রতি সাইবার প্রতারণা রুখতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি থানায় সাইবার হেল্প ডেস্ক চালু করে প্রতারিতদের দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তা সত্ত্বেও সাইবার প্রতারণার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।

আরও পড়ুন: তিন দিনের বঙ্গ সফরে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

গত ৯ মে শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নিয়েছিলেন পাঁচজন মন্ত্রী। তাঁদের মধ্যে ক্ষুদিরাম টুডু ( Kshudiram Tudu)অন্যতম। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম বাগডুবির বাসিন্দা তিনি। স্নাতক হওয়ার পর শিক্ষকতার চাকরি পান। কর্মজীবন থেকেই রাজনীতি শুরু। শিক্ষকতার পাশাপাশি, বিজেপির সঙ্গে যুক্ত হন। ২০১৬ এবং ২০২১-এ রানিবাঁধ থেকে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ান। সেই দুবারই হেরে যান তিনি। তবে ছাব্বিশের নির্বাচনে রানিবাঁধ থেকেই জিতে বিধায়ক হয়েছেন ক্ষুদিরাম টুডু ( Kshudiram Tudu)।

https://youtube.com/shorts/kVUk-MuLHyw?si=xCZQaetTtU53tEGo

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman