Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

মুক্তি পেল 'দাদা'র বায়োপিকের প্রথম ঝলক, নেটপাড়ায় তুমুল বিতর্ক

'দাদা'র ফ্যানেদের জন্য বিশাল খুশির খবর। মুক্তি পেল রাজকুমার রাও অভিনীত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক 'দাদা দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'র প্রথম ঝলক। আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। আর আজই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। দাদার জন্মদিনে দাদার বায়োপিকের প্রথম ঝলক মুক্তি পেল।

যা দেখে আনন্দে আত্মহারা সৌরভ প্রেমীরা।

ফার্স্ট লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই জানা গিয়েছে ছবি মুক্তির দিনক্ষণ। জানা গিয়েছে আগামী বছরের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক এক মুহূর্তকে তুলে ধরা হয়েছে। আর সেই কারণেই তা নেটিজেনদের আরও বেশি করে নজর কেড়েছে। ২০০২ সালে টরোন্টোতে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত দেখিয়ে দিয়েছিল যে ভারত বিদেশের মাটিতেও জিততে পারে। আর সব থেকে ঐতিহাসিক মুহূর্ত ওই ম্যাচ জয়ের পরে ড্রেসিংরুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি খুলে ওড়ানো। যা কার্যত একটি কাল্ট মুহূর্ত হয়ে থেকে গিয়েছে।

আর সেই মুহূর্তকেই ফ্রেমবন্দি করে ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে 'সৌরভ' রূপী রাজকুমার জার্সি খুলে ওড়াচ্ছেন। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই সিনেমার শ্যুটিং বর্তমানে চলছে। এই সিনেমায় কলকাতার বেহালার সৌরভ থেকে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় হয়ে ওঠার পুরো জার্নি রয়েছে। কলকাতার একাধিক জনপ্রিয় জায়গায় এই সিনেমার শ্যুটিং হয়েছে। যার মধ্যে রয়েছে ইডেন গার্ডেন, ময়দান, ইস্টবেঙ্গল ক্লাব।

এই পুরো প্রোজেক্টের সঙ্গে যুক্ত আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। পরিচালকের দলকে একাধিক ইনপুট দিয়েও সাহায্য করছেন তিনি। ছবিতে রয়েছেন তানিয়া মানিকতলা(যিনি সৌরভের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন)। এছাড়াও রয়েছেন শ্বাশত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, গজরাজ রাও সহ অনেকে।

ছবিটির প্রথম ঝলক সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন। অর্থাৎ তিনি নিজে গ্রিন সিগন্যাল দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সৌরভ এই ছবিটি শেয়ার করে রাজকুমার রাওকে ট্যাগ করে লিখেছেন, '(জন্মদিনের) সেরা উপহার! পর্দায় তোমার ব্যাটে আমার সেই সিগনেচার কভার ড্রাইভ দেখার জন্য আর তর সইছে না!' একইভাবে রাজকুমার রাও-ও দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টারটি শেয়ার করেছেন। ভারতীয় সিনেমার ইতিহাসে বায়োপিকের রমরমা চলছে দীর্ঘ কয়েক বছর ধরেই। সেখানে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল এই অধিনায়কের বায়োপিক বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে সিনে সমালোচকদের মধ্যে।

তবে এই পোস্টার দেখে একাধিক গোঁড়া সৌরভ ভক্ত রীতিমত ক্রুদ্ধ হয়েছেন। রাজকুমার রাওকে সৌরভ রূপে মানতে পারেননি অনেকেই। আর এই পোস্টার সামনে আসার পরে অনেকেই জানাচ্ছেন একদম 'মুনাফ প্যাটেলের' মত লাগছে। আবার অনেকে বলছেন 'আমাদের দাদা মাকুন্দ নয়।' অনেকে সরাসরি লিখেছেন, 'আমাদের দাদাকে এর থেকে অনেক বেশি হ্যান্ডসম দেখতে।'

এ দিন সকালে সৌরভের বেহালার বাড়িতে কেক কেটে জন্মদিন পালন করেন সৌরভ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তাঁর ভক্তরা এসেছিলেন তাঁদের প্রিয় 'দাদা'-র জন্মদিন পালন করতে। এছাড়াও পারিবারিক অনুষ্ঠান তো হয়েছেই। সমাজ মাধ্যমে তাঁর ক্রিকেট জীবনের প্রিয় অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে বীরেন্দ্র শেহবাগ লিখেছেন, 'এই দুনিয়ায় দু'রকমের মানুষ আছে। একদল শার্ট পরে থাকে আর অন্য দল জামা খুলে ইতিহাস সৃষ্টি করে। সে দিন সারা ভারত উপলব্ধি করেছিল, আমাদেরও কেউ সেই দলে রয়েছে। হ্যাপি বার্থডে, দাদা। লর্ডসের সেই ব্যালকনি আজও খোলা রয়েছে'।

নিজস্ব চিত্র

শুভেচ্ছা জানিয়ে শিখর ধাওয়ান লিখেছেন, 'শুভ জন্মদিন দাদা, একটা গোটা প্রজন্মকে যিনি ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রেরণা জুগিয়েছিলেন, তাঁর সুস্থতা কামনা করি। সারা বছর আনন্দে থাকবেন'। সৌরভের দলের অন্যতম সতীর্থ হরভজন সিং, বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে চর্চিত তারকা বৈভব সূর্যবংশী, চিত্রতারকা রণবীর কাপুর, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ও লর্ডসের সেই ব্যালকনিতে সৌরভের পাশে থাকা রাজীব শুক্লা, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রায় সব দলই এ দিন সৌরভকে শুভেচ্ছাবার্তা পাঠান।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman