Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানেকে উষ্ণ অভ্যর্থনা নিতিন নবীনের

নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানেকে উষ্ণ অভ্যর্থনা নিতিন নবীনের

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের আমন্ত্রণে সোমবার পাঁচ দিনের ভারত সফরে এসেছেন নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত পার্টির সভাপতি রবি লামিছানে। নেপালের শাসকদলের সভাপতি রবি লামিছানে দিল্লিতে নবীন-সহ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের রাজনৈতিক ও কূটনৈতিক বৈঠক করবেন বলে খবর। সেই লক্ষ্যে আজ, মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করার লক্ষ্যে বিজেপির সদর দপ্তরে পৌঁছন।

তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

লামিছানের এই সফরে মূল লক্ষ্য হল আরএসপি ও বিজেপির মধ্যে দলীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম, গণতান্ত্রিক চর্চা, শাসনব্যবস্থার মডেল এবং জনসংযোগ কৌশল নিয়ে মত বিনিময় করা।বিজেপির সদর দপ্তরে লামিছানের নেতৃত্বাধীন নেপালি প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। এই সময় বিপুল সংখ্যক নেপালি সম্প্রদায়ের সদস্যও উপস্থিত ছিলেন। তাঁরা নেতাদের উচ্ছ্বাসের সঙ্গে অভ্যর্থনা জানান।

এই সফরকে রাজনৈতিক সংগঠন, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং জনমুখী শাসনব্যবস্থা নিয়ে মত বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে উভয় দলের রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামো সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির সুযোগ হিসেবেও বিবেচনা করা হচ্ছে। প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বিজেপি আশা প্রকাশ করেছে, যে এই বৈঠক দুই রাজনৈতিক দলের মধ্যে আলোচনা ফলপ্রসূ হবে এবং আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে। সূত্রের খবর, দিল্লি সফর কারে লামিছানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী জয় শঙ্কর এবং আরও কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করতে পারেন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন 'বিজেপিকে জানার' উদ্যোগের অংশ হিসেবে ১২ টি দেশের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করছেন। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানের সঙ্গে সাক্ষাৎ করেন। গত মঙ্গলবারও ১২টি দেশের প্রতিনিধিদের সঙ্গে নিতিন নবীন সাক্ষাৎ করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর বিদেশি কূটনীতিকদের সঙ্গে এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক আলাপচারিতা।এই বৈঠকটি ছিল আন্তর্জাতিক কূটনৈতিক মহলের সঙ্গে দলের যোগাযোগের একটি প্রচেষ্টা যা বিজেপির প্রাক্তন সভাপতি জেপি নাড্ডা শুরু করেছিলেন।

১ থেকে ৫ জুনের এই সফরে ভারতে বসবাসকারী নেপালি সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন কর্মসূচি রয়েছে। অযোধ্যায় একটি ব্যক্তিগত সফরও করবেন বলে জানা গিয়েছে। ৫০ বছর বয়সি রবি লামিছানে নেপালের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। টেলিভিশন সাংবাদিকতা থেকে যাত্রা শুরু করে নেপালের অবিসংবাদিতা নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।

২০২২ সালে রাষ্ট্রীয় স্বতন্তর পার্টি প্রতিষ্ঠিত হয়। প্রচলিত দলগুলোর বিরুদ্ধে জনরোষকে কাজে লাগিয়ে দ্রুত প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এই দল। জেপি নাড্ডা ২০২৩ সালে এই উদ্যোগটি চালু করেছিলেন। এর উদ্দেশ্য হল কূটনৈতিক ও বিদেশি প্রতিনিধিদের বিজেপির আদর্শগত ভিত্তি, রাজনৈতিক বিবর্তন, সাংগঠনিক মডেল এবং শাসন পদ্ধতির সঙ্গে পরিচিত করানো।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman