Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

নিজেদের ভুলেই রূপকথার অভিযান থামিয়ে আর্জেন্টিনাকে শেষ ষোলোয় পৌঁছে দিল কেপ ভার্দে, মেসির গোলমেশিন অব্যহত

র্জেন্টিনাকে তারা হার মানাতে পারেনি ঠিকই। কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরেও দেশে ফিরে বীরের সন্মান পাবে কেপ ভার্দের ফুটবলাররা। সারা ফুটবল দুনিয়াও স্যালুট করছে কেপ ভার্দের এই লড়াইকে। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার ফের গোল করলেন লিওনেল মেসি, ফের এক নয়া নজিরের মালিক হলেন তিনি।

৩-২-এ জিতে আর্জেন্টিনাও উঠে পড়ল শেষ ষোলোয়। কিন্তু সম্ভবত এই প্রথম ফুটবলপ্রেমীদের চর্চায় তাঁর এই অসাধারণ কৃতিত্বকেও ছাপিয়ে গেল কেপ ভার্দের তুমুল লড়াই। যা প্রায় খাদের কিনারায় নিয়ে চলে গিয়েছিল গতবারের বিশ্ব্চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত তাদেরই এক চরম ভুলে সাফল্য পায় আর্জেন্টিনা।

ভারতীয় সময় অনুযায়ী, শনিবার মিয়ামিতে গরম ও আর্দ্র আবহাওয়ায় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের বিরুদ্ধে ৬৪ হাজারেরও বেশি দর্শকের সামনে ১২০ মিনিটের শেষ পর্যন্ত রীতিমতো লড়তে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। আর্জেন্টিনা দু'বার এগিয়ে যাওয়া সত্ত্বেও দু'বারই সমতা ফিরিয়ে আনে 'ব্লু শার্কস' নামে পরিচিত কেপ ভার্দে। তবে অতিরিক্ত সময়ের মাত্র ১০ মিনিট বাকি থাকতে লিওনেল মেসির নেওয়া এক কর্নার থেকে ডিনেই বোর্হেসের আত্মঘাতী গোলেই বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

প্রথমার্ধে কুলিং ব্রেকের পর লকগেট খোলেন সেই লিওনেল মেসি। ২৯ মিনিটের মাথায় লিসান্দ্রো মার্তিনেজের নিখুঁত লম্বা পাস নিয়ন্ত্রণে এনে এগিয়ে আসা গোলরক্ষক ভোজিনিয়ার মাথার ওপর দিয়ে দারুণ এক লব শটে বল জালে জড়ান তিনি। এটি বিশ্বকাপ মঞ্চে মেসির ২০তম গোল। সেই সঙ্গে সোনার বুটের দৌড়েও তিনি আবার শীর্ষে উঠে এলেন।

বিরতির পর বলের দখল বেশিরভাগ সময় নিজেদের কাছেই রেখেছিল আর্জেন্টিনা। কিন্তু কেপ ভার্দের ডান প্রান্ত দিয়ে গড়ে ওঠা দুর্দান্ত এক আক্রমণ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৫৯ মিনিটে মাঝমাঠের খেলোয়াড় ডেরয় দুয়ার্তে পেনাল্টি বক্সে ফাঁকা জায়গা পেয়ে যান এবং লুডোগোরেৎসের এই ফুটবলার কোনো ভুল না করে লিসান্দ্রো মার্তিনেজের দুই পায়ের ফাঁক দিয়ে নিখুঁত শটে বল পাঠিয়ে দেন গোলে। এই গোলেই প্রথামবার সমতা আনে তারা।

গোলরক্ষক ভোজিনিয়া একের পর এক দুর্দান্ত সেভ করে কেপ ভার্দেকে ম্যাচে টিকিয়ে রাখেন। বিশেষ করে খুব কাছ থেকে নেওয়া লিওনেল মেসির নিশ্চিত গোলের শট ফিরিয়ে দিয়ে তিনি ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যান।তবে অতিরিক্ত সময় শুরু হওয়ার মাত্র দু'মিনিটের মধ্যেই ফের এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে তৈরি পাওয়া বল কুড়িয়ে নিয়ে লিসান্দ্রো মার্তিনেজ জোরালো শটে কাছের পোস্ট দিয়ে ভোজিনিয়াকে পরাস্ত করেন।

তবুও হাল ছাড়েনি কেপ ভার্দে। বাঁ-প্রান্তের ডিফেন্ডার সিডনি লোপেস কাবরাল টুর্নামেন্টের অন্যতম সেরা গোলগুলোর একটি উপহার দেন। ১০৩ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া তাঁর অসাধারণ বাঁকানো শট জালে জড়িয়ে আবারও দলকে সমতায় ফেরান ২৩ বছর বয়সি এই ডিফেন্ডার।কিন্তু শেষ পর্যন্ত কেপ ভার্দের রূপকথার অভিযান থেমে যায় নিজেদেরই এক চরম ভুলে। লিওনেল মেসির নেওয়া একটি কর্নার থেকে ডিনেই বোর্হেসের আত্মঘাতী গোল আর্জেন্টিনাকে শেষ ষোলোয় তুলে দেয়। এর পরে আর্জেন্টিনার সামনে মিশর যারা অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফের এক ইতিহাস তৈরি করেছে এ দিনই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman