Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নিজেদের ইউরেনিয়াম ভান্ডার ছেড়ে দিতে সম্মত ইরান

নিজেদের ইউরেনিয়াম ভান্ডার ছেড়ে দিতে সম্মত ইরান

র্তমানে পশ্চিম এশিয়া সংঘাতের অবসান ঘটাতে আমেরিকার সঙ্গে যে বৃহত্তর শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে, তার অংশ হিসেবেই নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার ছেড়ে দিতে রাজি হয়েছে ইরান। মার্কিন সংবাদপত্র The New York Times-কে এমনটাই জানিয়েছেন আমেরিকার দুই শীর্ষ আধিকারিক।

এই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে এমন সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘোষণা করেছেন যে, ওয়াশিংটন এবং তেহরান সংঘাতের অবসান ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদিও সম্ভাব্য ওই চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেননি ট্রাম্প, তবে মার্কিন আধিকারিকদের দাবি, প্রায় অস্ত্র-মানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ছেড়ে দিতে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে ইরান। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কীভাবে হস্তান্তর করা হবে, তা নিয়ে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে বিস্তারিত আলোচনা হবে। আমেরিকার দীর্ঘদিনের দাবি ছিল, তেহরানকে এই ইউরেনিয়ামের ভাণ্ডার ছেড়ে দিতে হবে। সেই বিষয়টিই এখন দু'দেশের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

Advertisement

Advertisement

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman