Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

পুরুলিয়ায় গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, অভিযোগ বিস্তর

কের পর এক গ্রেপ্তার হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে তা দেখা যাচ্ছে। এই সব নেতাদের বিরুদ্ধে আছে বিস্তর অভিযোগ। তোলাবাজি, দুর্নীতি, আর্থিক প্রতারণা থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। এবার পুরুলিয়ায় গ্রেপ্তার হলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্য।

তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। তাই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিরিটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রবিবার তাঁকে আদালতে তুলে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ।

এদিকে পুলিশ সূত্রে খবর, এই কিরিটি আচার্যের বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। তার সঙ্গে আরও একগুচ্ছ অভিযোগ রয়েছে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকে গা-ঢাকা দিয়েছিল কিরিটি। অথচ বিধানসভা নির্বাচনের সময় নানা অত্যাচার করেছিলেন তিনি বিরোধীদের উপর বলে অভিযোগ দায়ের হয়েছে। শুধু তাই নয়, বিরোধী নেতাদের নানা হুমকিও দিয়েছিলেন তিনি জেলায়। মাঝেমধ্যে দলবল নিয়ে মারধর করা থেকে শুরু করে নানা প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছিলেন কিরিটি। অথচ সেই প্রতিশ্রুতি পূরণ করেননি। এমনকী টাকাও কাউকে ফেরত দেননি।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে সমাজমাধ্যমে সক্রিয় থাকা এই ছাত্রনেতা চুপচাপ হয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, বেশিরভাগ সময়ই বাড়িতে থাকতে না। অন্যান্য জেলায় চলে যেতেন। আর রাতের অন্ধকারে বাড়ি ফিরতেন বলে স্থানীয় সূত্রে খবর। কিন্তু যাঁরা কিরিটির দ্বারা নির্যাতিত এবং প্রতারিত তাঁরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে আসেন। সেই অভিযোগের ভিত্তিতে অবশেষে শনিবার বেশি রাতে কিরিটিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়ার পরও কিরিটি আচার্য কালীঘাট তৃণমূল হিসাবেই কাজ করছিলেন। তবে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি।

তাছাড়া তৃণমূলের আমলে কিরিটি সমাজমাধ্যমে নানা ইস্যুতে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে ধারাবাহিকভাবে কুরুচিকর ভাষায় আক্রমণ করতেন। এমনকী মিথ্যে তথ্যও চাউর করতে বলে অভিযোগ রয়েছে। রাজ্যে পালাবদলের পর অবশ্য তাঁকে সমাজমাধ্যমে আর নিজেকে মেলে ধরেননি। বরং প্রমাণ করতে চেয়েছিলেন তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন। আর তাই দেখা মিলছিল না এলাকাতেও। যদিও এই টোটকা কাজে আসেনি। ধরা পড়েই গেলেন। কদিন আগে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। মহিলাদের জন্য বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনায় কারচুপি করার অভিযোগে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর ভাইপো পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছে। এবার পুরুলিয়াতেই গ্রেপ্তার করা হলো তৃণমূল ছাত্রনেতাকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman