Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাজ্যে বিজেপির স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস

রাজ্যে বিজেপির স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে টুডেজ চানক্য নামের সমীক্ষা সংস্থার এক্সিট পোলকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই সমীক্ষায় দাবি করা হয়েছে, এ বার নির্বাচনে বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

সমীক্ষা অনুযায়ী, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি প্রায় ১৯২টি আসন পেতে পারে, যদিও এই সংখ্যায় কিছুটা ওঠানামা হতে পারে।

অন্যদিকে, শাসক তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা প্রায় ১০০-র কাছাকাছি সীমাবদ্ধ থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement

টুডেজ চানক্যের হিসেব বলছে, কংগ্রেস ও বাম জোট মিলিয়ে অন্য দলগুলির আসন সংখ্যা খুবই কম থাকবে। অনেক ক্ষেত্রেই শূন্য থেকে হাতে গোনা কয়েকটি আসনে সীমাবদ্ধ থাকতে পারে তাদের উপস্থিতি।

Advertisement

ভোটের শতাংশের নিরিখেও বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। সমীক্ষা অনুযায়ী, বিজেপির ভোটের হার প্রায় ৪৮ শতাংশের কাছাকাছি থাকতে পারে, যেখানে তৃণমূল কংগ্রেসের ভোট প্রায় ৩৮ শতাংশ হতে পারে। অন্য দলগুলির সম্মিলিত ভোট প্রায় ১৪ শতাংশ বলে অনুমান।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই পূর্বাভাস একমাত্র নয়। অন্য অনেক সমীক্ষা সংস্থা বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে। ফলে টুডেজ চানক্যের এই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস বিশেষভাবে আলোচনায় এসেছে।

উল্লেখ্য, এ বার রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন সব রাজনৈতিক দলই তাকিয়ে রয়েছে ফল ঘোষণার দিকে। সেই দিনই স্পষ্ট হবে এই সমস্ত পূর্বাভাস কতটা বাস্তবের সঙ্গে মিলে।

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman