Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

'রাজ্যের এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের উপর আস্থা নেই কেন?'- অভিষেকের মামলা খারিজ করল হাইকোর্ট

চোখের চিকিৎসার জন্য ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) বিদেশযাত্রার অনুমতি চেয়ে করা মামলায় বুধবার তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে যখন দেশের অন্যতম সেরা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন, তখন তাঁদের উপর ভরসা না রেখে কেন বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইছেন অভিষেক?

আদালত নির্দেশ দিয়েছে, বৃহস্পতিবারই অভিষেককে (Avishek Banerjee) এসএসকেএম হাসপাতালে গিয়ে চক্ষু বিশেষজ্ঞদের মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হতে হবে। বোর্ড তাঁর সমস্ত নথি পরীক্ষা করে জানাবে, ভারতে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব কি না। সেই রিপোর্ট ৭ আগস্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টে যদি চিকিৎসকেরা জানান, দেশে এই চিকিৎসা সম্ভব নয়, তবে বিদেশে যাওয়ার অনুমতির বিষয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে স্পষ্ট জানিয়েছে।

আরও পড়ুন: 'বিয়ের ছবি'ই শেষ কথা নয়! প্রমাণের অভাবে বরখাস্ত বাতিল, ৫ বছর পর আরপিএফ কর্মীর চাকরি ফেরানোর নির্দেশ হাই কোর্টের

অভিষেকের (Avishek Banerjee) পক্ষে সিনিয়র আইনজীবী রেবেকা এম জন আদালতে জানান, তাঁর মক্কেল দীর্ঘদিন ধরে আমেরিকার জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন। রোগী কোন চিকিৎসকের কাছে চিকিৎসা করাবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। আদালত সেই সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে না। তিনি আরও জানান, ২৩ জুলাই ২০২৩-এ সুপ্রিম কোর্ট একই ইডি মামলায় অভিষেককে (Avishek Banerjee) বিদেশে চিকিৎসার অনুমতি দিয়েছিল। এবারও তিন সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে।

অন্যদিকে, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আবেদনটির তীব্র বিরোধিতা করে বলেন, বিদেশে যাওয়ার মতো কোনও জরুরি চিকিৎসাগত প্রয়োজনীয়তার প্রমাণ নথিতে নেই। তিনি আদালতকে জানান, অভিষেকের (Avishek Banerjee) বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় অন্তর্বর্তী সুরক্ষা থাকলেও বাকি মামলাগুলিতে সেই সুরক্ষা নেই। ফলে এই পরিস্থিতিতে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া উচিত নয়।

আরও পড়ুন: দক্ষিণের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরেও ভারী বৃষ্টি

শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, আদালত চিকিৎসা-বিশেষজ্ঞ নয়। তাই এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতই এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত জানিয়ে দেয়, মেডিক্যাল বোর্ডের রিপোর্টের ভিত্তিতেই বিদেশযাত্রার আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন নজর বৃহস্পতিবারের মেডিক্যাল পরীক্ষার দিকে। এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞদের রিপোর্টই ঠিক করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) চিকিৎসা ভারতে সম্ভব, নাকি বিদেশে যাওয়ার অনুমতি মিলবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman